buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

বাজারে আসছে নিউট্রিশন প্রস্তুতকারীর IPO! বিনিয়োগ করার আগে জেনে নিন ছোট-বড় সকল তথ্য

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নিউট্রিশন ও হেলথ প্রোডাক্ট প্রস্তুতকারী কোম্পানি হেক্সাগন নিউট্রিশন (Hexagon Nutrition) তাদের প্রাথমিক পাবলিক অফার বা IPO বাজারে আনতে চলেছে। কোম্পানিটি মূলত মাইক্রোনিউট্রিয়েন্ট, ক্লিনিক্যাল নিউট্রিশন এবং থেরাপিউটিক নিউট্রিশনাল প্রোডাক্ট তৈরি করে। আর দেশে স্বাস্থ্য ও পুষ্টি খাতে (Health and Nutrition Sector) ভারতের বাড়তে থাকা চাহিদার মধ্যে এই IPO বাজারে যথেষ্ট নজর কাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। আর IPO-এর বিষয় গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল–

11
  • ৫ জুন, ২০২৬ বাজারে IPO আসছে এবং ৯ জুন, ২০২৬ পর্যন্ত IPO সাবস্ক্রিপশন চলবে।
  • IPO-এর মোট আকার প্রায় ১৩৮.৮৭ কোটি টাকা।
  • কোম্পানিটি শেয়ারের দাম বা প্রাইস ব্যান্ড ঠিক করেছে শেয়ার প্রতি ৪২ টাকা থেকে ৪৫ টাকা।
  • প্রাথমিক অফারটি সম্পূর্ণভাবে অফার ফর সেল বা OFS ভিত্তিক।
  • রিটেইল বিনিয়োগকারীদের জন্য এক লটের আকার ৩৩৩টি শেয়ার। সর্বোচ্চ প্রাইস ব্যান্ড অনুযায়ী বিনিয়োগ করতে হবে প্রায় ১৪,৯৮৫ টাকা।
  • IPO-র শেয়ার বরাদ্দ বা allotment হওয়ার সম্ভাব্য তারিখ ১০ জুন। এরপর ১১ জুন ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে এবং ১২ জুন BSE ও NSE-এ তালিকাভুক্ত হতে পারে কোম্পানিটি। 

কোম্পানি যেহেতু নতুন শেয়ার ইস্যু করছে না, কিন্তু প্রোমোটাররা নিজেদের অংশীদারের কিছু শেয়ার বিক্রি করলে। ফলে IPO থেকে ওঠা টাকা সরাসরি কোম্পানির কাছে যাবে না, এটি যাবে বিক্রেতা প্রোমোটারদের কাছে। তার হেক্সাগন নিউট্রিশনের প্রোমোটাররা হলেন বৃহৎ শিল্পপতিদের মধ্যে অণ্যতম কিছু জন। তাদের মধ্যে অরুণ কেলকার, সুভাব কেলকার, আদিত্য কেলকার এবং নূতন কেলকার এই শেয়ার বিক্রি করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading