buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

অপেক্ষা হলো অবোসান! কবে থেকে আসছে ওলা ইলেকট্রিকের IPO সাবস্ক্রিপশন?

ওলা ইলেকট্রিক অনেক দিন ধরেই বাজারে IPO লঞ্চে প্রচেষ্টায় রয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ভবিশ আগরওয়াল ভারতীয় ই – কারের বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদম্য পরিশ্রম করে চলেছেন। আর তার অন্যতম উদাহরণ হল তামিলনাড়ুতে একটি ই – স্কুটার কারখানা প্রতিষ্ঠা করা এছাড়া আগরওয়াল বলেছেন, তিনি চলতি বছরে ১ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষমতা সম্পন্ন একটি নতুন প্ল্যান্ট তৈরি করবেন। IPO লঞ্চ হল ব্যবসা বৃদ্ধিরই একটি অংশ। 

4

২০২৩ সালের ২২ ডিসেম্বর ওলা ইলেকট্রিক বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI- র কাছে তার খসড়া রেড হেরিং প্রসপেক্টাস বা DRHP দাখিল করে। আর কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, অ্যাক্সিস ক্যাপিটাল, কেফা সিকিউরিটিজ, SBI ক্যপস, গোল্ডম্যান শ্যাক্স বং BOB ক্যাপস এই চুক্তিতে কাজ করা বিনিয়োগ ব্যাংক। আর কোম্পানির আইনজীবি হল অমরচাঁদ মঙ্গলদাস (Amarchand Mangaldas)। 

চলুন তবে ওলা ইলেকট্রিক (Ola Electric)- এর IPO সম্বন্ধে জেনে নেওয়া যাক। –

  1. সম্ভবত আগামী ২ আগস্ট, ২০২৪ তারিখে IPO সাবস্ক্রিপশন শুরু হবে এবং ৬ আগস্ট, ২০২৪- এ সাবস্ক্রিপশন বন্ধ হবে। 
  1. কোম্পানি ১ আগস্ট অ্যাঙ্কর বুক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। 
  1. স্টক এক্সচেঞ্জে ৯ আগস্ট ওলার IPO তালিকা ভুক্ত হতে পারে।
  1. কোম্পানিটি IPO লঞ্চ করে বাজার থেকে ৬৬০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে চলেছে। 
  1. জানা যাচ্ছে ওলা ইলেকট্রিক ক্যাপেক্স, ঋণ পরিশোধ এবং গবেষণা ও উন্নয়নের কাজে IPO- থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করবে। 
  1. নতুন ইস্যুর সাথে কোম্পানির শেয়ার হোল্ডাররা OFS (Offer For Sale)- এর মাধ্যমে ৪৭.৮৯ মিলিয়ন শেয়ার বিক্রি করবেন। 
New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading