buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock Market

একদিন বুল তো অন্যদিন বিয়ারিশ; ভারতীয় শেয়ার বাজার এবং গোল্ড মার্কেট আজ কোন অবস্থায় রয়েছে জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সুদের হার কমানো এবং নিরপেক্ষ থেকে সহনশীল অবস্থানে স্থানান্তরিত করার পরও ভারতীয় শেয়ার মার্কেট রয়েছে রেড জোনে। ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার কারণে বুধবার (আজ) বেঞ্চমার্ক ইক্যুইটি সূচক সেনসেক্স এবং নিফটির লেনদেন নিম্নমুখী। মার্কিন শুল্কের ফলে অতিরিক্ত চ্যালেঞ্জ আসতে পারে। যা মোকাবেলা করার জন্য এই বছর দ্বিতীয় বারের জন্য মূল রেপো রেট কমিয়েছে RBI। অন্যদিকে শেয়ার বাজারে বিক্রি অব্যাহত রয়েছে। ১৩টি প্রধান খাতের মধ্যে ১২টির দরপতন হয়েছে। আর স্মল-ক্যাপ এবং মিড-ক্যাপ, উভয় স্টকের ১.৩% পতন হয়েছে।

6 2

দুপুরের ট্রেডিংয়ের রিপোর্ট অনুসারে, BSE সেনসেক্স ৩৫৩.৪২ পয়েন্ট বা ০.৪% কমে ৭৩,৮৭৩.৬৬-এ লেনদেন করেছে। যেখানে NSE নিফটি ১২৩.৬৫ পয়েন্ট বা ০.৫৫% কমে ২২,৪১২.২০-এ অবস্থান করেছে। আজ (৯এপ্রিল, ২০২৫) এই পর্যন্ত প্রায় ১০৩৬টি শেয়ারের দাম বেড়েছে, ২১৭৮টি শেয়ারের দাম কমেছে এবং ১৩৭টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে IT সেক্টরের শেয়ারগুলির অবস্থা শোচনীয়। TCS, উইপ্রো এবং Mphass-এর মতো শেয়ারগুলির আয় ২% থেকে ১৪% কমেছে। অন্যদিকে ট্রাম্প ওষুধ আমদানিতে বড় শুল্ক আরোপের ইঙ্গিত দেওয়ার পর ভারতীয় ফার্মা ইন্ডেক্স ১.৮% হ্রাস পেয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ এশিয়ান দেশগুলির উপর চাপ বৃদ্ধি এবং আর্থিক বাজারগুলির উপর চাপের দরুণ অস্থিরতা শেয়ারের দামে প্রভাব ফেলেছে। বিশ্বব্যাপী শেয়ারের নাম কমেছে এবং ট্রেজারি বিক্রি হয়েছ। বিপরীতে সোনা বা গোল্ডের অবস্থান ইতিবাচক, বিশেষ করে ভারতে। দিল্লীতে 22K সোনার দাম ৫৮,০৪০ এবং 24K-এর দাম ৬১,৮৪০ টাকা। মুম্বাইতে 22K এবং 24K সোনার দাম যথাক্রমে ৫৬,৮৮৮ টাকা এবং ৬০,৬০৮ টাকা। চেন্নাইতে 22K এবং 24K সোনার দাম যথাক্রমে ৫৬,৭৬৮ এবং ৬০,৪৮৮ টাকা। যেখানে কলকাতায় সোনার দাম: ১০ গ্রাম 24K সোনার দাম ৯১,১৫৫ টাকা এবং 22K সোনার দাম ৮৩,৪৬৪ টাকা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading