buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

আগামী সপ্তাহের প্রথম দিনেই পাবেন IPO- তে বিনিয়োগের সুযোগ! ড্রাফ্টে কী কী উল্লেখ করেছে আরকেড ডেভেলপারস?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৪ সালের প্রথম থেকেই দেশএর ছোট – মাঝারি – বড় কোম্পানিগুলি নিজের ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা মেটাতে IPO লঞ্চ করেছে। আগস্ট মাসেও ভারতের জনপ্রিয় কোম্পানি তার শেয়ার এক্সচেঞ্জে তালিকাভুক্ত করেছে। সেপ্টেম্বর মাসের চলতি সপ্তাহেও বাজাজ হাউজিং ফিনান্সের মতো কোম্পানি তার IPO লঞ্চ করেছে। এবার সেই তালিকায় নাম লেখালো আরকেন্ড ডেভেলপারস। আগামী সপ্তাহে কোম্পানির IPO সাবস্ক্রিপশন খোলা হবে বিনিয়োগকারীদের জন্য। 

9

চলুন তবে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আরকেন্ড ডেভেলপারস দ্বারা দাখিল করা প্রাথমিক পাবলিক অফারের খসড়ায় কী কী উল্লেখ করেছে। 

  1. জনসাধারণের জন্য IPO সাবস্ক্রিপশন ১৬ সেপ্টেম্বর, ২০২৪- এ খোলা হবে এবং ১৯ সেপ্টেম্বর, ২০২৪- এ বন্ধ হবে। 
  1. আরকেন্ড ডেভেলপারস IPO- এর মাধ্যমে ৪১০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনায় রয়েছে।
  1. IPO- এর প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি ১২১ টাকা -১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 
  1. বিনিয়োগকারীরা একটি লটে ন্যূনতম ১১০ টি শেয়ারের জন্য বিড করতে পারবেন। 
  1. ৪১০ কোটি টাকার মূল্যের IPO-তে প্রতি ইক্যুটি শেয়ারের একটি নতুন ইস্যু থাকবে। কোনো অফার ফর -সেল বা OFS থাকবে না। 
  1. মোট ইস্যুর ৫০% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং ১৫% শেয়ার অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রয়েছে। 
  1. ১৪৩ কোটি টাকা মূল্যের শেয়ার বা IPO অফারের ৩৫% খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রয়েছে। 
  1. ইউনিস্টোন ক্যাপিটাল হল একমাত্র বুক – রানিং লিড ম্যানেজার। 

আর কোম্পানির ইস্যু রেজিস্টার হল বিগশেয়ার সার্ভিভ প্রাইভেট লিমিটেড।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading