Article By – সুনন্দা সেন

ফিনটেক ফার্ম Paytm-এর মূল কোম্পানি ওয়ান ৯৭ (One 97) কমিউনিকেশনসের সম্পদ ব্যবস্থাপনা শাখা ‘Paytm Money’ (পেটিএম মানি), নিবন্ধিত গবেষণা বিশ্লেষক হিসাবে কাজ করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI থেকে সবুজ সংকেত পেয়েছে। ১৮ মার্চ, ২০২৫ প্রকাশিত কোম্পানির স্টক এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে, এই অণুমোদনের মাধ্যমে Paytm Money এখন সেবি-সম্মত গবেষণা পরিষেবা প্রদান করতে পারবে। যার মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট ইনসাইট, রিসার্চ রিপোর্ট এবং ডেটা চালিত বিশেষণ (Data driven analysis)। এই পরিষেবাগুলি Paytm Money অ্যাপের গবেষণা এবং পরামর্শমূলক (advisory) অফারের অধীনে একীভূত করা হবে।
নয়ডা-বেসড কোম্পানিটি ফাইলিং যে বলেছে, এই মাইলফলকটি Paytm Money’s ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমে তার অফারগুলি সম্প্রসারণ, ব্যবহারকারীর অভিজ্ঞতা বৃদ্ধি এবং রিটেল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিশেষজ্ঞ সমর্থিত অন্তদৃষ্টি প্রদানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। চলতি মাসের শুরুতে Paytm আরও একটি বড় ঘোষণা করে জানিয়েছে যে তার UPI পরিষেবা, ব্রোকারেজ অ্যাপ্লিকেশনগুলিকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ব্লক করার অনুমতি দেবে। কোম্পানিটি জানায় যে তারা UPI ট্রেডিং ব্লকগুলিকে সমর্থন করে। যা ব্যবহারকারীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক পেমেন্ট ডিডাক্টসেট আপ করার মাধ্যমে ট্রেডিং সহজ করার জন্য ডিজাইন করা একটি বৈশিষ্ট্য।
ফেব্রুয়ারি, ২০২৫-এ Paytm-এর প্রতিষ্ঠাতা এবং CEO বিজয় শেখর শর্মা বলেছিলেন যে কোম্পানিটি আগামী দু-বছরে পেমেন্ট, ক্রেডিট এবং ওয়েলথ ম্যানেজমেন্টের উপর মনোযোগ দেবে। একই সাথে নন-কোর বিজনেস অপারেশন কমিয়ে আনবে। তিনি আরও উল্লেখ করেছিলেন যে Paytm পরবর্তী ত্রৈমাসিকের কর পরবর্তী মুনাফা প্রদানের পথে রয়েছে।




