buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

পাইন ল্যাবসের IPO সাবস্ক্রিপশনে সবার নজর!৩,৯০০ কোটি টাকার IPO শুরুর আগে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রাডারে থাকা সর্বশেষ IPO ফিনটেক কোম্পানি পাইন ল্যবস ৭ নভেম্বর তাদের প্রাথমিক পাবলিক অফার বা IPO চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি POS টার্মিনাল, মার্চেন্ট ফাইন্যান্সিং এবং ডিজিটাল লেনদেনের মতো পেমেন্ট ক্ষেত্রে সমাধান প্রধান করে। তাছাড়া এটি Paytm এবং PhonePe-এর মতো ফিনটেক সেগমেন্টের অন্যান্য বড় এবং প্রধান প্ল্যাটফর্মগুলির সাথে প্রতিযোগীতা করে। পাবলিক ইস্যুটি ফ্রেস ইক্যুইটি এবং অফার ফর সেলের মিশ্রণ। পাইন ল্যবস ফিনটেক ইন্ডাস্ট্রিক একটি গুরুত্বপূর্ণ নাম। কোম্পানিটির IPO সীদ্ধান্তের পর বিনিয়োগকারীদের মধ্যে একটি বিশেষ আশা দেখা গেছে, আর IPO বিষয় যেগুলি জানা দরকার:

8 3
  1. কোম্পানিটি IPO মূল্যসীমা ২১০-২২১ টাকার মধ্যে নির্ধারিত করেছে। আর প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু ১ টাকা। এদিকে বিনিয়োগকারীরা সর্বনিম্ন ৬৭টি শেয়ারের জন্য এবং পরবর্তীতে ৬৭টির গুণিতকে দরপত্র জমা দিতে পারবেন না। 
  1. কোম্পানিটি পাবলিক অফারের মাধ্যমে প্রায় ৩,৯০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। যা সত্যি হলে কোম্পানির মূল্য ২৫,৩৭৭ কোটি টাকায় পৌঁছাবে। 
  1. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোম্পানিটি ফ্রেস ইস্যু দ্বারা ২,০৮০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনায় রয়েছে। বাকি ৮.২৩ কোটি শেয়ারের রয়েছে অফার ফর সেল (OFS)।
  1. SEBI অনুযায়ী, যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতারা (QIB) ইস্যুর ৭৫%, অ-প্রাতিষ্ঠানিক ক্রেতারা ইস্যুর ১৫% এবং রিটেইল বিনিয়োগকারীদের জন্য ১০% ইস্যু রিজার্ভ করে রেখেছে। 
  1. IPO সাবস্ক্রিপশন শুরু হবে ৭ নভেম্বর এবং সাবস্ক্রিপশন শেষ হবে ১১ নভেম্বর। আর অ্যালোটমেন্ট ১২ নভেম্বর চূড়ান্ত করা হবে, ১৩ নভেম্বর রিফান্ড এবং ডিম্যাট ক্রেডিট আশা করা হচ্ছে। 
  1. পাইন ল্যাবসের শেয়ার ১৪ নভেম্বর NSE এবং BSE, উভয় স্থানে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading