buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

ডিসেম্বরে ভারতীয় গোল্ড ETF-এ রেকর্ড বিনিয়োগ! ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ তুলে ধরছে নিরাপদ বিনিয়োগ আগ্রহ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় বিনিয়োগ বাজারে ডিসেম্বর মাসে এক ঐতিহাসিক নজির তৈরি হয়েছে। এই এক মাসেই দেশের গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা গোল্ড ETF-এ প্রায় ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। যা ভারতীয় গোল্ড ETF-এর ইতিহঅসে সবচেয়ে বেশি মাসিক প্রবাহ হিসেবে নথিভুক্ত হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা বিনিয়োগকারীদের মানসিকতার বড় পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং শেয়ার বাজারের অস্থিরতার মধ্যেই এই বিপুল বিনিয়োগ এসেছে। এছাড়া অনেক বিনিয়োগকারী বৈশ্বিক ও অভ্যন্তরীণ ঝুঁকি এড়িয়ে সোনাকে নিরাপদ হিসাবে গণ্য করার ফলেও গোল্ড ETF-এ রেকর্ড ইনফ্লো দেখা গিয়েছে। 

July 18 New in article ads By Sir 1

নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরের বিনিয়োগ প্রবাহ একাধিক গুণ বেড়েছে। শুধু তাই নয়, গোটা বছর ধরেও ভারতীয় গোল্ড ETF-এ বিনিয়োগের অঙ্ক আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এক ক্যালেন্ডার বছরে মোট বিনিয়োগ কয়েক বিলিয়ন হিসেবে স্বর্ণের প্রতি আস্থা বেড়েছে। বিশ্বব্যাপী প্রেক্ষাপটেও ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে। ডিসেম্বর মাসে গোল্ড ETF বিনিয়োগের নিরিখে ভারত শীর্ষ দেশগুলির মধ্যে উঠে এসেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শক্তিশালী থাকার পাশাপাশি দেশীয় বাজারে বিয়ে ও উৎসবের চাহিদাও এই প্রবণতাকে আরও জোরদার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিনিয়োগকারীদের একটি বড় অংশ সরাসরি সোনা কেনার বদলে গোল্ড ETF-কে বেছে নিচ্ছেন। কারণ হিসেবে তারা স্বচ্ছতা, সহজ লেনদেন, সংরক্ষণের ঝামেলা না থাকা এবং তুলনামূলক কম খরচের কথা উল্লেখ করছেন। ডিজিটাল বিনিয়োগের প্রসারও গোল্ড ETF জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। আগামী দিনের দিকে তাকালে বাজার বিশেষজ্ঞরা বলছেন, যদি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাজারের অস্থিরতা বজায় থাকে, তাহলে গোল্ড ETF-এ বিনিয়োগের ধারা আরও শক্তিশালী হতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিচ্ছেন যে, স্বর্ণে বিনিয়োগকে পোর্টফোলিওর ভারসাম্য রক্ষার মাধ্যম হিসেবে দেখা উচিত, একমাত্র বিনিয়োগ হিসেবে নয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading