NSE lowers tick size: National Stock Exchange (NSE) 250 টাকার নিচের সমস্ত শেয়ারের জন্য 1 পয়সা ‘টিক সাইজ’ নির্ধারণ করেছে। বর্তমানে টিক সাইজ 5 পয়সা রয়েছে। আগামী 10 জুন 2024 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। গত বছর BSE, 100 টাকার নিচে শেয়ার লেনদেনের জন্য ‘টিক সাইজ’ পাঁচ পয়সা থেকে কমিয়ে এক পয়সা করেছিল।

‘টিক সাইজ’ কি?
টিক সাইজ হল পরপর দুটি ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে সর্বনিম্ন মূল্য বৃদ্ধির পরিমাণ। এর ফলে আরও ভালো দাম পাওয়া যায়।
কেন পরিবর্তন করা হল?
এই সিদ্ধান্তের ফলে আর্থিক তারল্য বৃদ্ধি পাবে, ভালো মূল্য নির্ধারণ এবং নতুন ট্রেডিং কৌশলগুলিকে উৎসাহিত করা যাবে বলে আশা করা হচ্ছে।

কি পরিবর্তন করা হবে?
বিজ্ঞপ্তি অনুসারে, ফিউচার স্টকের একই ‘টিক সাইজ’ থাকবে যা 8 জুলাই থেকে নগদ বাজার বিভাগে সিকিউরিটিজের জন্য প্রযোজ্য। অতিরিক্ত ভাবে, ‘টিক সাইজ’ -এর সংশোধন সব মেয়াদ শেষ হওয়ার তারিখের জন্য প্রযোজ্য হবে।
কম দামের শেয়ার কি প্রভাবিত হবে?
কম টিক সাইজ আরও গ্রোথ আনার দিকে একটি পদক্ষেপ হতে পারে, বিশেষ করে কম দামের স্টক থেকে। যেহেতু বাজারে অস্থিরতার প্রত্যাশা বেড়েছে এবং VIX ক্রমাগত 20 এর উপরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এটি একটি ভালো পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
শেয়ার বাজার সব সময়ই পরিবর্তনশীল। ফলে নিজের টাকা দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে, দারুণ লাভ পেতে হলে দরকার বিকল্প বিনিয়োগ। যা জানতে সাহায্য করব আমরা। আর দেরি নয়, আজই যুক্ত হন আমাদের Government Scheme Course -এ। আর নিজের এবং নিজের আপন জনের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



