buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 12

টাটা গ্রুপের জন্য ৮০০ কোটি টাকা খোয়ালেন রেখা ঝুনঝুনওয়ালা! কোন সংস্থার শেয়ারে নেমেছে ধস? কি বলছে ব্রোকারেজ সংস্থাগুলি ?

শেয়ার বাজারে একদিনে ৮০০ কোটি টাকা হারালেন প্রয়াত বিগবুল রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা। নেপথ্যে রয়েছে টাটা গ্রুপের ঘড়ি এবং গয়না প্রস্তুতকারী সংস্থা। কিছু সময় আগে টাটা গ্রুপের কয়েকটি সংস্থার স্টেক বিক্রি করে এবং স্টেকের পরিমান কমিয়ে শিরোনামে এসেছিলেন তিনি। তবে টাটার নামি দামি সংস্থার শেয়ারের স্টকে এখনো রেখা ঝুনঝুনওয়ালার হোল্ডিং রয়েছে। গত সপ্তাহে টাটা মোটরস লিমিটেডের শেয়ারের জন্য বিনিয়োগ পোর্টফোলিওতে দারুণ লাভ দেখে ছিলেন। আর চলতি সপ্তাহের প্রথম দিনে টাটার অন্য একটি সংস্থার শেয়ারের জন্য এক ঝটকায় হারালেন ৮০০ কোটি টাকা। আজকেও ৭ মে, ২০২৪ পতন রয়েছে অব্যাহত। 

2

টাটা গ্রুপের টাইটান (Titan) সংস্থায় ৫.৩৫% অংশীদারিত্ব রয়েছে রেখা ঝুনঝুনওয়ালার। গত সপ্তাহের শেষ ট্রেডিং দিন অব্দি তাঁর পোর্টফোলিওতে টাইটানের ১৬,৭৯২ টি শেয়ার ছিল। এরপরে সোমবার টাইটানের শেয়ারে বড় পতন দেখতে পাওয়া যায়। গতকাল অর্থাৎ ৬ মে তাদের শেয়ারের দামে ৭% ধস নামে এবং শেয়ার দর এক ধাক্কায় ৩,৩৫২.২৫ টাকায়, ট্রেডিং সেশনের শেষের দিকে NSE (National Stock Exchange)- তে টাইটানের শেয়ারের দাম ছিল ৩,২৮৪ টাকা। যার ফলে সংস্থাটির বাজার মূল্য ৩ লক্ষ কোটির নীচে নেমে ২,৯১,৩৪০.৩৫ টাকা হয়। অর্থাৎ প্রায় ২২ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে টাইটান। অন্যদিকে টাইটানে রেখা ঝুনঝুনওয়ালার অংশীদারিত্বের পরিমাণ কমে ১৫,৯৮৬ কোটি টাকায় ঠেকেছে। 

আজ অর্থাৎ মঙ্গঁলবার ৭মে, ২০২৪ তারিখেও বাজার খোলার পর NSE- তে টাইটানের শেয়ার দর আরও হ্রাস পেয়েছে। এখনো পর্যন্ত ০.৮৯% দাম হ্রাস পেয়েছে এবং শেয়ারমূল্য দাঁড়িয়েছে ৩,২৫৪.২০ টাকা। রেখা ঝুনঝুনওয়ালা সব মিলিয়ে এখনো পর্যন্ত ৮০৫ কোটি টাকা খুইয়েছেন। এই সবকিছু পর্যবেক্ষন করার পর Motilal Oswal জানিয়েছে, ব্রান্ডেড গয়না এবং ঘড়ির মার্কেটে টাটার- এই সংস্থার সুনাম রয়েছে। এছাড়া টাটা গ্রুপের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস থাকায় এই বিপুল ক্ষতির পরিমাণ টাইটান ঠিক পুষিয়ে নেবে। আবার Antique Stock Braking – এর যুক্তি অনুযায়ী, সোনার বাজারে প্রতিযোগীতা এবং সোনার দামের ওঠা- নামার কারণে আগামী দিনে টাইটানের আরও ক্ষতির সম্মখীন হওয়ার সুযোগ রয়েছে। এমন অবস্থাতেও বাজারের ৮% টাইটানের দখলে রয়েছে। তাই তারাও আশা ছাড়তে নারাজ। 

Your paragraph text 6

IPO তে বিনিয়োগ করার ক্ষেত্রেও ঝুঁকি দেখতে পাওয়া যায়। এমনকি বিনিয়োগকারীরা বিড করার সময় যে অর্থ ব্যয় করে শেয়ারটি লিস্টিং হওয়ার পর সেই পরিমাণ লাভের মুখ নাও দেখাতে পারে।  কিন্তু সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন:]।

(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)

1

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading