buzywithinfoBuzy With Info
Everything About Business
anil ambani

বিপাকে অনিল আম্বানি! রিলায়েন্সের শেয়ারের দাম ১০% পর্যন্ত কমেছে; কিন্তু কারণ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (১৩ অক্টোবর) সকালের লেনদেনে অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স কোম্পানিগুলির শেয়ারের দাম ১০.৫% পর্যন্ত হ্রাস পেয়েছে। এদিকে জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED শনিবার রিলায়েন্স পাওয়ারের সিনিয়র এক্সিকিউটিভ অশোক কুমার পালকে জাল ব্যাংক গ্যারান্টি এবং জাল ইনভয়েসিং মামলায় গ্রেপ্তার করেছে। পালকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং আজ আদালতে তোলা হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) মানি লন্ডরিং প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে কথিত আর্থিক অনিয়ম এবং সম্ভাব্য লঙ্ঘনের তদন্ত করছে। 

July 18 New in article ads By Sir 1

অবশ্য ২৪ জুলাই ইডির একটি বৃহৎ পরিসরে অভিযানের পর এটি করা হয়েছে, যেখানে ৩৫টি সাইট, ৫০টি কোম্পানি এবং রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ (RAAGA) সংস্থার সাথে যুক্ত ২৫ জনেরও বেশি ব্যক্তির তল্লাশি করা হয়েছিল। এবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা CBI কর্তৃক দায়ের করা একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন (FIR)-এর ভিত্তিতে মানি লন্ডরিং মামলা দায়েরের পর এই তদন্ত শুরু হয়েছে। এক্ষেত্রে ইয়েস ব্যাংকের ভূমিকা রয়েছেন, ইডি সন্দেহ করছে যে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক কর্তৃক বিতরণ করা প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণ অবৈধভাবে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। 
প্রকাশিত রিপোর্ট অনুসারে, আজ রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ১০% এরও বেশি কমে দিনের সর্বনিম্ন ৪৩.৫৫ টাকায় পৌঁছেছে। যেখানে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারের দাম ৪.৫% কমে ২৩১ টাকায় পৌঁছেছে। যেখানে ১০ অক্টোবর NSE-তে রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ১৫%-এর মতো বেড়ে দিনের সর্বোচ্চ ৫০.৭৫ টাকায় পৌঁছয়। তাও ক্রয় আগ্রহ এবং শক্তিশালী ভলিউমের মধ্যে। তথ্য অনুসারে, কোম্পানির প্রায় ৭ কোটি ইক্যুইটি শেয়ার হাতবদল হয়েছে, যেখানে তাদের এক সপ্তাহ এবং এক মাসের গড় ট্রেডিং ভলিউম ২ কোটি শেয়ার। আর এই পতন ঘটে শনিবার আবারও ইডির তদন্ত শুরু হওয়ার পর।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading