Article By – সুনন্দা সেন

বিষয়টি সম্পর্কে অবগত সূত্র PTI- কে জানিয়েছে, হসপিটালিটি চেইন OYO নভেম্বরে তাদের ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস (DRHP) দাখিল করবে বলে আশা করা হচ্ছে, যার মূল্য ৭-৮ বিলিয়ন ডলার। সূত্র জানিয়েছে, কোম্পানিটি আগামী সপ্তাহে প্রাথমিক গণপ্রস্তাবের প্রস্তাবটি তাদের বোর্ডের কাছে উপস্থাপন করতে পারে। OYO একটি নতুন মূল ব্র্যান্ড পরিচয় চালু করার জন্য কাজ করছে যা এর ক্রমবর্ধমান পোর্টফোলিওকে একীভূত করবে। এছাড়া এই বছরের শুরুতে, OYO-এর প্রতিষ্ঠাতা এবং সিইও রিতেশ আগরওয়াল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এর মূল প্রতিষ্ঠান Oravel Stays Limited-এর জন্য নামের বিষয় সাজেশন চেয়েছিলেন।
OYO তার প্রিমিয়াম হোটেল এবং মিড-মার্কেট থেকে প্রিমিয়াম কোম্পানি-পরিষেবাপ্রাপ্ত হোটেলগুলির জন্য একটি পৃথক অ্যাপ চালু করার জন্য সক্রিয়ভাবে অনুসন্ধান করছে। কারণ এই বিভাগটি ভারত সহ বিশ্ব বাজারগুলিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এদিকে আবার প্রাথমিক মার্কেটে প্রবেশের খবর। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে যে IPO- এর সিদ্ধান্ত তাদের বোর্ডই নেবে। মুখপাত্রের মতে, OYO-এর DRHP বা IPO সম্পর্কিত পরিকল্পনা বিষয় কোনও সময়সীমা উল্লেখ করতে পারবেন না। কারণ এটি এমন একটি সিদ্ধান্ত যা OYO-এর পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হবে এবং সম্পূর্ণরূপে তাদের বিবেচনার ভিত্তিতে হবে। আপাতত, OYO তার স্টেকহোল্ডারদের জন্য মূল্য বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশলগত বিকল্প মূল্যায়ন করে চলেছে।
PTI সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ট্রাভেল টেক প্ল্যাটফর্মটি মূল ব্যাংকিং অংশীদারদের সাথে আলোচনা জোরদার করেছে। কোম্পানির মূল্যায়ন নির্দেশিকা ৭-৮ বিলিয়ন ডলার (প্রতিটি শেয়ারের দাম ৭০ টাকা) রাখা হয়েছে, যা EBITDA-এর ২৫-৩০ গুণের মধ্যে হতে পারে। নভেম্বরের জন্য নিয়ন্ত্রকদের কাছে ফাইলিং করার কথা বিবেচনা করা হচ্ছে। গত কয়েক মাস ধরে, সফটব্যাংক বাজারের মনোভাব মূল্যায়নের জন্য লন্ডনে অ্যাক্সিস, সিটি, গোল্ডম্যান শ্যাক্স, ICICI, JM ফাইন্যান্সিয়াল এবং জেফরিসের মতো ব্যাংকগুলির সাথে যোগাযোগ করেছে। বাজারের প্রতিক্রিয়া মূল্যায়ন করার পর তারা এখন তাদের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী। কোম্পানিটি বিস্তারিত তথ্য এবং মূল কৌশলগত উপাদানগুলি চূড়ান্ত করার সময় বোর্ডের সাথে আগামী সপ্তাহে যোগাযোগ করা হবে।




