buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

১.৪ বিলিয়ন ডলারের IPO-এর প্রস্তুতি SBI ফান্ডস ম্যানেজমেন্টের, বিনিয়োগে Citi ও HSBC-কে নিয়োগের রয়েছে পরিকল্পনা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থাগুলির অন্যতম SBI ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেড তাদের বহুল প্রতীক্ষিত প্রাথমিক পাবলিক অফারিং (IPO)-র প্রস্তুতি জোরদার করেছে। সংস্থাটি প্রায় ১.৪ বিলিয়ন ডলার বা ১১,৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহের লক্ষ্যে Citi group ও HSBC-সহ একাধিক দেশি-বিদেশি ইনভেস্টমেন্ট ব্যাংককে এই ইস্যুর জন্য নিয়োগ করেছে। এই ইস্যুর মাধ্যমে SBI ফান্ডস ম্যানেজমেন্টের সম্ভাব্য মূল্যায়ন হতে পারে প্রায় ১৪ বিলিয়ন বা ১.২ লক্ষ কোটি টাকা। 

10

IPO পরিচালনার জন্য মোট নয়টি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশীয় ব্যাংকগুলির মধ্যে রয়েছে Kotak Mahindra Capital, Axis Bank, SBI Capital Markets, ICICI Securities, Motilal Oswal Investment Advisors ও JM Financial। আন্তর্জাতিক স্তরে এই ইস্যুতে যুক্ত রয়েছে Citi, HSBC এবং Bank of America। সূত্র অনুযায়ী, এই IPO মূলত একটি Offer For Sale হতে পারে, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং তাদের যৌথ উদ্যোগের অংশীদার Amundi SA মিলিয়ে প্রায় ১০% শেয়ার বিক্রি করতে পারে। এর ফলে নতুন শেয়ার ইস্যু না হলেও, বাজারে কোম্পানির শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হবে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক বৃদ্ধি এবং খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় SBI ফান্ডস ম্যানেজমেন্টের ব্যবসা শক্তিশালী অবস্থানে রয়েছে। ইক্যুইটি ও ডেট ফান্ডে প্রবাহ বাড়ায় সংস্থার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা এই IPO-কে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে। সাম্প্রতিক সময়ে ভারতীয় শেয়ারবাজারে IPO কার্যক্রম আবার গতি পেয়েছে। সেই প্রেক্ষাপটে SBI ফান্ডস ম্যানেজমেন্টের এই বড় মাপের ইস্যু বাজারের মনোযোগ কেড়ে নিয়েছে। এখন বিনিয়োগকারীদের নজর থাকবে IPO-র সঠিক সময়, ইস্যু মূল্য এবং বাজারের প্রতিক্রিয়ার দিকে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading