buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

SEBI তহবিল সংগ্রহের কাজে কনসালটেন্সি পেপারের প্রস্তাব দিয়েছে! রাইট ইস্যু বৃদ্ধির বিষয়ে কী কী প্রস্তাব রাখা হয়েছে ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বাজার নিয়ন্ত্রক SEBI (Security Exchange Board of India) একটি রাইট ইস্যু প্রক্রিয়া সহজতর করার উদ্দেশ্যে একটি কনসালটেন্সি পেপার জারি করেছে। ২০ আগস্ট মঙ্গলবার সেবি জানিয়েছে, এই কনসালটেন্সি পেপারটি তহবিল সংগ্রহে সাহায্য করবে। আপাতত এই ইস্যুটির বিষয় নেওয়া সিদ্ধান্তে স্টেকহোল্ডারদের মতামতের অপেক্ষায় রয়েছে সেবি। জানা যাচ্ছে কাগজের প্রস্তাবগুলি নির্বাচিত বিনিয়োগকারীদের ইস্যু বরাদ্দের নমনীয়তারও প্রস্তাব করে।

10

সেবি জানিয়েছে ২০২৩-২৪ অর্থবছরে তহবিল সংগ্রহের পদ্ধতির মধ্যে রাইট ইস্যু সবচেয়ে কম তহবিল সংগ্রহ করেছে ১৫,১১০ কোটি টাকা। যেখানে QIP এর মাধ্যমে ৬৮,৯৭২ কোটি টাকা এবং শেয়ারের অগ্রাধিকারমূলক বরাদ্দের মাধ্যমে ৪৫,১৫৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে অগ্রাধিকারমূলক ইস্যুগুলির তুলনায়, রাইট ইস্যুগুলির সংখ্যাও যথেষ্ট কম ছিল। যেকারনে রাইট ইস্যুর পরিমাণ বাড়াতে জুলাই মাসে সেবি এবং স্টেকহোল্ডাররা মিলে বৈঠক করেছেন। আর এই বিষয় একগুচ্ছ সুপারিশ প্রস্তাব করেছে। 

আর মূল প্রস্তাবের মধ্যে রয়েছে: 

SEBI-এর কাছে ড্রাফ্ট লেটার অফ অফার (DLOF) ফাইল করার প্রয়োজনীয়তা দূর করা।

ইস্যুটির বস্তু, মূল্য, রেকর্ডের তারিখ, এনটাইটেলমেন্ট রেশিও ইত্যাদির মতো তথ্য ধারণ করার জন্য বর্তমানের প্রকাশগুলি নিয়মের বদলে লেটার অফ অফার (LOF) -এর বিষয়বস্তুকে যুক্তিযুক্ত করা।

প্রক্রিয়ার সাথে জড়িত মধ্যস্থতাকারীদের বা মিডিল ম্যানের ভূমিকা পর্যালোচনা করা।

New in article ads By Sir

রাইট ইস্যু প্রক্রিয়া সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময়রেখা হ্রাস করা। 
রাইট ইস্যু কিছু নির্দিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করার কথা হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading