Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ারবাজারে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে দেশের অন্যতম বৃহৎ সোনা ও গয়না রপ্তানিকারক কোম্পানি রাজেশ এক্সপোর্ট (Rajesh Export)-কে ঘিরে নতুন বিতর্ক। বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) অভিযোগ করেছে, LIC-এর প্রায় ১০.৮% অংশীদারিত্ব সম্পন্ন কোম্পানিটি একাধিক বছর ধরে তাদের আর্থিক প্রতিবেদনে প্রায় ১৫.১৫ লক্ষ কোটি টাকার তথ্য ভুলভাবে উপস্থাপন করেছে। সেবির তদন্তে উঠে আসছে যে কোম্পানিটি বিদেশী সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে ব্যবসার প্রকৃত আকারের তুলনায় অনেক বেশি রেভিনিউ (রাজস্ব) দেখিয়েছে।
নিয়ন্ত্রকের তথ্য বলছে, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে কোম্পানির একীভূত আয়ের ৯৭% থেকে ৯৯% পর্যন্ত অংশ অতিরঞ্জিত (Exaggerated) ভাবে দেখানো হয়ে থাকতে পারে। এছাড়া বেশকিছু লেনদেন বাস্তবে ঘটেনি, অথচ সেগুলি কোম্পানির ক্রয়-বিক্রয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই প্রয়োজনীয় নথি ও তথ্য সরবরাহে ও যথেষ্ট সহযোগিতা না করার ফলে সন্দেহ আরও গভীর হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অভিযোগগুলি প্রমানিত হলে এটি ভারতের কর্পোরেট ইতিহাসের অন্যতম বড় আর্থিক অনিয়মের ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। এই পরিস্থিতিতে SEBI কোম্পানির চেয়ারম্যান ও প্রোমোটার Rajesh Mehta-কে কোম্পানির শেয়ার কেনাবেচা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। যার পরে কোম্পানির শেয়ার লেনদেন থেকে সাময়িক নিষিদ্ধ থাকলেও ইতিমধ্যেই শেয়ার প্রাইস প্রায় ৫% হ্রাস পেয়েছে।
অন্যদিকে রাজেশ এক্সপোর্টের বীমা (Insurance) ক্যাটাগরির মোট অংশীদারিত্ব প্রায় ১০.৮% এবং এই অংশের প্রায় সম্পূর্ণটাই রয়েছে LIC-এর হাতে। তাই অভিযোগ সামনে আসার পর তারাও আলোচনার মধ্যে এসেছে। তবে মনে রাখা দরকার, LIC-এর ১০.৮% শেয়ার থাকা মানে এই নয় যে LIC কোম্পানি এই অভিযোগের সাথে জড়িত। এই কেবল একটি বিনিয়োগকারী এবং অংশীদারিত্বের হিসেবের অংশ। অবশ্য সেবির অভিযোগ বর্তমানে রাজেশ এক্সপোর্টের সাথে প্রোমোটারদের বিরুদ্ধে রয়েছে। অবশ্য LIC- এর শেয়ার আজকে প্রায় ১% হ্রাস পেয়েছে।




