buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

আদানি ঘনিষ্ঠ ১৩টি FPI-এর সেটেলমেন্ট আবেদন খারিজ বাজার নিয়ন্ত্রকের! সেবির শর্তে সমঝোতা না হওয়ায় বাড়লো নজরদারি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আদানি গোষ্ঠীকে ঘিরে নিয়ন্ত্রক তদন্তের মধ্যে এবার বড় পদক্ষেপ নিল বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI)। আদানি-সংযুক্ত বেশ কয়েকটি FPI (Foreign Portfolio Investor)-এর সেটেলমেন্ট আবেদন খারিজ করে দিয়েছে সেবি। রিপোর্ট অনুযায়ী, মোট ১৩টি আদানি ঘনিষ্ঠ (Adani-linked) FPI এই সেটেলমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে চেয়েছিল। কিন্তু তাদের প্রস্তাবিত শর্ত সেবির নির্ধারিত সেটেলমেন্ট টার্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আবেদনগুলি গ্রহণ করা হয়নি। সেটেলমেন্ট মেকানিসমের মাধ্যমে কোনও সংস্থা বা বিনিয়োগকারী সাধারণত সম্ভাব্য সিকিউরিটিজ-আইন লঙ্ঘন নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার বদলে নিয়ন্ত্রকের নির্ধারিত শর্ত মেনে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করতে পারে। 

8 3

সেবির নিজস্ব সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ব্যবস্থাতেও আবেদনকারীকে প্রস্তাবিত সেটেলমেন্ট অ্যামাউন্ট-সহ নির্দিষ্ট তথ্য ও নথি জমা দিতে হয়। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, সেবি এখনই প্রস্তাবিত শর্তে সমঝোতায় যেতে রাজি হয়নি। অর্থাৎ, আদানি লিংকড FPI-গুলির পক্ষ থেকে যে শর্তে বিষয়টি মেটানোর চেষ্টা করা হয়েছিল, তা নিয়ন্ত্রকের প্রত্যাশার সঙ্গে মেলেনি। তবে এর অর্থ এই নয় যে সেটেলমেন্টের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সংশ্লিষ্ট FPI-গুলি ভবিষ্যতে সেবির চাওয়া শর্ত মেনে নতুন করে নিষ্পত্তির চেষ্টা করতে পারে বলে রিপোর্টে ইঙ্গিত রয়েছে। 

আর এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ আদানি গ্রুপের বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির এই FPI-গুলির উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। ফলে FPI-গুলির নিয়ন্ত্রক সম্মতি, প্রকাশ (regulatory compliance, disclosure) এবং মালিকানা-সম্পর্কিত (ownership-related) বিষয়গুলি বাজারে বরাবরই সংবেদনশীল। এই সেটেলমেন্ট আবেদন প্রত্যাখ্যানের ফলে সেই রেগুলেটরি স্ক্রুটিনি আরও একবার সামনে চলে এল। তবে এখনই এটিকে আদানি গ্রুপের কোনও নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে নতুন শাস্তিমূলক সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না। কারণ এটি মূলত সংশ্লিষ্ট FPI-গুলির সেটেলমেন্ট প্রোপসাল নিয়ে সেবির অবস্থান।

এছাড়া সেবি সেটেলমেন্ট প্রক্রিয়ায় সহজে কোনও শর্ত মেনে নিচ্ছে না এবং FPI সম্মতি (FPI compliance)-এর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা কঠোর অবস্থান বজায় রাখছে। এখন নজর থাকবে, এই ১৩টি FPI পরবর্তী সময়ে সংশোধিত শর্তে নতুন সেটেলমেন্ট প্রপোসাল (Settlement proposal) দেয় কি না এবং সেবি সেই প্রস্তাব গ্রহণ করে কি না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading