buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

বিভ্রান্তিকর পরামর্শ থেকে সাবধান– সোশ্যাল মিডিয়ার ভুয়ো পরামর্শ সম্পর্কে বিনিয়োগকারীদের সতর্ক করলো SEBI

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বাজার নিয়ন্ত্রক SEBI (সেবি) আবারও বিনিয়োগকারীদের সোশ্যাল মিডিয়া থেকে পরামর্শ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। সেবির মতে, যদি আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে স্টক সম্পর্কিত পরামর্শ নেন তবে সাবধান। আপনিও প্রতারণার ফাঁদে পড়তে পারেন। কারণ প্রতারকরা বর্তমানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে তাদের কারসাজি এবং প্রতারণামূলক কার্যকলাপ বাড়িয়েছে। বাজার পর্যবেক্ষণকারী সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিকিউরিটিজ মার্কেটের জালিয়াতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

11

জালিয়াতির মাধ্যমে হিসেবে বেছে নিয়েছে ট্রেডিং কল এবং রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারী বা সাধারণ মানুষকে ঠকানোর পথ বেছে নিয়েছে প্রতারকরা। এছাড়া অনেকেই সেবিতে নিবন্ধিত (Registered) মধ্যস্থতাকারী হিসেবে মিথ্যে দাবি করে। অথবা সেবি কর্তৃক জারি করা জাল সার্টিফিকেট প্রদর্শন করে, যারা আসলে SEBI (Security and Exchange Board of India) কর্তৃক প্রদত্ত অনিবন্ধিত বিনিয়োগ পরামর্শমূলক পরিষেবা। প্রতারকরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে SEBI-এর সাথে যুক্ত হওয়ার মিথ্যে কথা বলে ঝুঁকিমুক্ত রিটার্ন বা নিশ্চিত রিটার্ন দেওয়ার দাবি করে থাকে।
SEBI বিজ্ঞপ্তিতে বলেছে, শুধু তাই না, প্রতারকরা তাদের প্ল্যাটফর্মে এক্সক্লুসিভ পরিষেবা প্রদান করে দাবি করে যে তারা সিকিউরিটিজ ট্রেডিংকে সহজতর করে এবং একচেটিয়া পরিষেবা প্রদান করে। এছাড়া শেয়ারের দামের ক্ষেত্রে অগ্রাধিকার মূলক পরিষেবা উপভোগ করতে দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা ফিন ফ্লুয়েন্সার (Financial Influencer)-দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। শিক্ষামূলক উদ্দেশ্যে লাইভ স্টক মার্কেট ডেটা ব্যবহারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এবার আবারও একই রকম প্রচেষ্টা গ্রহণ করতে চলেছে SEBI।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading