Article By – সুনন্দা সেন

ভারতের মার্কেট রেগুলেটর সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বৃহৎ তালিকায় রিটেইল বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমাতে তালিকাভুক্তির নীতিমালায় একটি বড় ধরণের পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে। ৩১ জুলাই প্রকাশিত একটি পরামর্শপত্রে সেবি ৫০০০ কোটি টাকার বেশি প্রাথমিক পাবলিক অফার বা IPO- এর জন্য একটি নমনীয় রিটেইল বরাদ্দ কাঠামোর পরামর্শ দিয়েছে। যার ফলে রিটেইল কোটা ৩৫% থেকে কমিয়ে ২৫% করা যাবে। পাশাপাশি চাহিদার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য QIB (কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়ার) শেয়ার ৫০% থেকে ৬০%- এ উন্নীত করা যাবে।
প্রস্তাবগুলি দেশীয় ইক্যুইটির জন্য বরাদ্দ কাঠামোকে পুনর্গঠন করতে পারে এবং বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদের জন্য আস্থা রক্ষা করতে পারে। পাশাপাশি প্রস্তাবটি বাজারের বাস্তবতার সাথে IPO কাঠামোকে সামঞ্জস্য করার লক্ষ্যে কাজ করবে। পরামর্শ পত্রে বলা হয়েছে, ৫,০০০ কোটি টাকার IPO-এর জন্য ন্যূনতম আকারে রিটেইল আবেদনের জন্য প্রায় ৭০০০০০-৮০০০০০ বিডারের প্রয়োজন হয়। এবার থেকে ১০,০০০ কোটি টাকার মতো বড় IPO-এর জন্য সংখ্যাটি কমপক্ষে ১.৭৫ মিলিয়ন আবেদনে যাতে উন্নীত হয়। সেবি এখন প্রথম ৫০০০ কোটি টাকা মূক্যের IPO-এ ৩৫% ছোট বিনিয়োগকারীদের জন্য রাস্তার প্রস্তাব দিলেও বেশি মূল্যের যেকোনো IPO-এর জন্য তাদের জন্য মাত্র ১০% রাখার কথা বলেছে। আর
যদি ছোট বিনিয়োগকারীদের সমস্ত শেয়ার না কেনা হয়, সেক্ষেত্রে অবশিষ্ট শেয়ারগুলি বড় প্রতিষ্ঠানগুলিতে (মিউচ্যুয়াল ফান্ড, বীমা, কোম্পানি, ব্যাংক ইত্যাদি) চলে যাবে। যাতে নিশ্চিত করা যায় যে সমস্ত শেয়ার সুষ্ঠভাবে বিক্রি করা যায়। এছাড়া রিটেইল বিক্রয়ের বরাদ্দ হ্রাসের ক্ষতিপূরণ হিসাবে নন-অ্যাঙ্কর QIB বিভাগে দেশীয় মিউচ্যুয়াল ফান্ডের জন্য সংরক্ষণ বর্তমানের ৫% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাজার পর্যবেক্ষণকারী সাধারণ জনগণের এই বিষয় মতামত দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট, ২০২৫ নির্ধারিত করেছে।




