Article By – সুনন্দা সেন

আজকের দুপুরের লেনদেনে বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকগুলি তীব্রভাবে প্রবর্তন করেছে। দৃঢ় বৈশ্বিক ইঙ্গিত এবং টেকসই বিদেশী তহবিল প্রবাহের নেতৃত্বে সেনসেক্স ১,০০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং নিফটি ২৩,৭০০– এর মার্ক পুনরুদ্ধার করেছে। এই পর্যন্ত দেখলে ভারতীয় শেয়ার বাজার টানা চতুর্থ দিনের জন্য লাভ করতে চলেছে। দুই বেঞ্চমার্ক প্রাথমিক লেনদেনে হ্রাস পেয়েছে। সেনসেক্স প্রায় ৩৬০ পয়েন্ট এবং নিফটি ১৩০ পয়েন্ট হ্রাস পেয়েছিল। তবে BSE সেনসেক্স ১.৩১% বেড়ে ৭৮,০৫৩.৮৮-এবং NSE নিফটি ১.১৮% বেড়ে ২৩,৭১৫.৯০-এ পৌঁছেছে এক সপ্তাহে। ফাইন্যান্সিয়াল, অটো এবং ওয়েল অ্যান্ড গ্যাস স্টক সহ বিস্তৃত ভিত্তিক ক্রয় পুনরুদ্ধারকে নেতৃত্ব দেয়।
এই উত্থানের পেছনে যে মূল কারণগুলি লক্ষ্য করা যাচ্ছে বা যে কারণ দায়ী, সেগুলি হল:-
- ফরেন ক্যাপিটাল ফ্লো এবং বিশ্বব্যাপী ডলারের নমনীয়তার কারণে ভারতীয় রূপির দাম টানা চতুর্থ সেশনের জন্য শক্তিশালী হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে ১০ পয়সা বৃদ্ধি পেয়ে ৮৫.৫৪-এ দাঁড়িয়েছে।
- এশিয়ান মার্কেটগুলিতে ব্যাপক লাভ দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি ১%-এর বেশি, জাপানের নিক্কেই ২২৫১.৩২% এবং হংকংয়ের হ্যাংসেং ১%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া মার্কিন বাজার উর্ধ্বমুখীতার সাথে লেনদেন করছে।
- বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা টানা দ্বিতীয় দিনের জন্য নেট ক্রেয়া হয়ে উঠেছে। ১৬ এপ্রিল, FII ৩,৯৩৬ কোটি টাকার শেয়ার কিনেছে। যেখানে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা DIIs ২,৫১৩ কোটি টাকার প্রফিট বুক করেছে। আর FII-দের ভারতীয় ডোমেস্টিক খাতে লার্জক্যাপ বিনিয়োগ চালিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।
- আগামী মাসগুলিতে ভারত ও আমেরিকার মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তির সম্ভাবনার দিকেও বিনিয়োগকারীরা নজর রাখছে।




