Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ারবাজারে আজ বড় ধ্বস নেমেছে। সপ্তাহের শুরুতেই সেনসেক্স প্রায় ১,৯০০ পয়েন্ট হ্রাস পেয়েছে এবং নিফটি নেমেছে ২২,৫০০-এর নীচে। এই বড় পতনের ফলে বিনিয়োগকারীদের মোট প্রায় ১৪ লক্ষ কোটি টাকার সম্পদ মুহুর্তের মধ্যে উধাও হয়ে গেছে। বাজারের এই আকস্মিক ধাক্কায় বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পতনের পেছনে মূলত আন্তর্জাতিক পরিস্থিতিই বড় ভূমিকা নিয়েছে। মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েকদিন বাজরে এই অস্থিরতা বজায় থাকতে পারে। তাই বিনিয়োগের ক্ষেত্রে এখনই তাড়াহুড়ো না করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৈশ্বিক উত্তেজনা, তেলের দামে বৃদ্ধি, বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা আজকের এই বড় বাজার পতনের কারণে সাথে আর যে কারণগুলি রয়েছে, সেগুলি হল –
- মধ্যপ্রাচ্যের উত্তেজনা: ইরান, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র (US)-এর মধ্যে সংঘাত বাড়ছে এবং তার প্রভাব পড়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি করছেন।
- ক্রড অয়েলের দাম বৃদ্ধি: আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১০ ডলারের উপরে পৌঁছেছে। ভারত তেল আমদানির ওপর নির্ভরশীল, ফলে মুদ্রাস্ফীতি ও উৎপাদন খরচ বাড়ার আশঙ্কায় উদ্বিগ্নতা স্পষ্ঠ শেয়ার বাজারে।
- রুপির দুর্বলতা: ভারতীয় মুদ্রা ডলারের বিপরীতে অনেকটা নীচে, বিদেশী বিনিয়োগ অনেকটা হ্রাস পেয়েছে। যার নেতিবাচক প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও।
- বিদেশী বিনিয়োগকারীদের বিক্রি প্রবণতা: বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা FII-দের এই পতনে বড় ভূমিকা রয়েছে। গত কয়েকদিন ধরে তারা ভারতীয় শেয়ারবাজার থেকে ধারাবাহিকভাবে টাকা তুলে নিচ্ছেন। যার সরাসরি প্রভাব বাজারে পড়েছে এবং সূচক দ্রুত নীচের দিকে নামছে।
- বিভিন্ন সেক্টরে বিক্রি: কেবল একটি বা দুটি খাতে পতন সীমাবদ্ধ নেই, ব্যাংকিং, IT, মেটাল সহ প্রায় সমস্ত বড় খাতে পতন লক্ষ্য করা গেছে। অর্থাৎ ‘ব্রড সেল-অফ’- এ সমাগ্রিক বাজার মনোভাবই নেতিবাচক হয়ে পড়েছে।
- গ্লোবাল মার্কেট দুর্বলতা: মার্কিন ও এশিয়ার শেয়ার বাজারগুলিও পতনের সম্মুখীন, তাই ভারতীয় বাজারে-বৈশ্বিক প্রবণতা অনুসরণ (follow the Global trend) অনুযায়ী বিক্রির চাপ তীব্র।




