Article By – সুনন্দা সেন

আজ (২৪জুলাই, ২০২৫) ভারতীয় বেঞ্চমার্ক সূচকগুলি নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ করেছে। মার্কিন যুক্তরাজ্য (UK)-এর সাথে সম্ভাব্য মুক্ত-বাণিজ্য চুক্তির আশাবাদ বাজারের মনোবলকে জাগ্রত করতে ব্যর্থ হয়েছে। লেনদেনের শুরুতে সেনসেক্স ৬৮০ পয়েন্টেরও বেশি হ্রাস পয়েন্ট এবং নিফটি৫০ ২৫,০৫০-এর নীচে নেমে আসে। তবে দিনের শেষে BSE সেনসেক্স ৫৪২ পয়েন্ট বা ০.৭১% কমে ৮২,১৮৪-এ বন্ধ হয়। যেখানে নিফটি৫০ ১৫৮ পয়েন্ট বা ০.৬৩% কমে ২৫,০৬২-এ স্থির হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) তালিকাভুক্ত সংস্থাগুলির মোট মার্কেট ক্যাপিটালাইজেশন (বাজার মূলধন) ২.৩ লক্ষ কোটি টাকা কমে ৪৫৮.০৫ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।
নিফটি IT ইনডেক্স ২.২% হ্রাসের সাথে সেক্টরালভিত্তিক বাজার পতনের নেতৃত্ব দেয়। তারপর রিয়েল এস্টেট, FMCG, আর্থিক পরিষেবা এবং বেসরকারি ব্যাংকগুলির পতন ঘটে। আর যা ০.৫% থেকে ১.১%- এর মধ্যে হ্রাস পায়। বিস্তৃত বাজারগুলিও দুর্বল ছিল। নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ যথাক্রমে ০.৬% এবং ১.১% হ্রাস পেয়েছে। আর এই পতনের কারণগুলি হলো:
- প্রথম প্রান্তিকের হতাশাজনক ফলাফলের পর IT শেয়ারের পতন: নিফটি IT ইনডেক্সে সবচেয়ে বেশি পতন দেখা গেছে, যা ২.২% কমেছে। কোফোর্জ এবং পারসিস্টেন্ট সিস্টেমের মতো স্টক যথাক্রমে ৮% হ্রাস পেয়েছে। তালিকায় ইনফোসিসের শেয়ার (১.৪%)- ও রয়েছে। যারপর চাহিদার গতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
- ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিকে ঘিরে অনিশ্চয়তা: ১ আগস্ট ওয়াশিংটনের নির্ধারিত সময়সীমার আগে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির আশা ক্রমশ কমে যাচ্ছে। ভারত সরকারের সূত্রের মতে, কৃষি ও দুগ্ধজাত পণ্যের উপর শুল্ক হ্রাস নিয়ে আলোচনা এখনও স্থগিত।
- ট্রাম্পের আকস্মিক ফেড সফর: যা বিশ্ববাজারে ভয়ের সূচনা করেছে। আর এই অপ্রত্যাশিত সফর ফেড চেয়ারম্যানের সাথে ট্রাম্পের সম্পর্ক জনিত উত্তেজনা বাড়িয়ে তোলে। আর এই ইঙ্গিত বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মনোবল ভেঙে দিয়েছে।




