লোকসভা নির্বাচন ২০২৪- এর দোলাচল কাটিয়ে উঠতে লাভের মুখ দেখছে ভারতীয় Stock Market। শেষ কয়েক দিনে দুই সূচকে দেখতে পাওয়া যাচ্ছে গতী। এমন অবস্থায় ভারতীয় বাজারে আবার আস্থা দেখাচ্ছে বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্নজাতিক সংস্থাগুলি। গ্লোবাল রেটিং এজেন্সি মুডি’স (Moody’s)– এর মতে আগামী ১২ মাসে দারুণ গতি দেখতে পাওযা যাবে দেশীয় দুই মার্কেট সূচকে। আর BSE Sensex নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিশেষজ্ঞদের মতে, নরেন্দ্র মোদী তৃতীয় বারের মত ক্ষমতায় আসায় আগামী পাঁচ বছর দেশের ইতিবাচক অর্থনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। যা সরাসরি প্রভাব ফেলবে শেয়ার বাজারেও। বর্তমানে হংকং- এর থেকে চতুর্থতম বৃহত্তম শেয়ার বাজারে তকমা ছিনিয়ে নিয়েছে ভারত। দেসের বাজার মূলধন ১০% বেড়ে ৫.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। যেখানে হংকং- এর বাজার মূলধন বা মার্কেট ক্যাপ ৫.১৭ ট্রিলিয়ন ডলার থেকে ৫.৪% হ্রাস পেয়েছে। অন্যদিকে আবার ভারত বর্তমানে চিনের পর দ্বিতীয় বৃহত্তম উদীয়মান বাজার। বিশেষজ্ঞ মহলের মতে, নতুন করে মোদী সরকার পাওয়ারে আসার পর স্টক মার্কেট নতুন গতি পেয়েছে।যে কারণে ভারতীয় স্টক মার্কেট গত সপ্তাহে সর্বকালের সর্বোচ্চ পর্যায় পৌঁছে ছিল।
সরকারি প্রকল্পের কোর্স
গ্লোবাল রেটিং এজেন্সি মুডি’সের রিসার্চ ও প্রত্যাশা অনুযায়ী, ১২ মাসে অর্থাৎ এক বছরে BSE Sensex ১৪% বৃদ্ধি পেতে পারে। আর তার প্রধান লক্ষ্য থাকবে ৮২ হাজার পয়েন্টে পৌঁছানো। রেটিং এজেন্সির মতে, NDA- এ সরকার পুনঃরায় গঠনের পর আগামী পাঁচ বছরে শেয়ার বাজারের ঊর্ধ্বমূখীতা অব্যাহত থাকবে। পাশাপাশি সরকার মুদ্রাস্ফীতির অস্থিরতার ওপর ফোকাস রেখে সীদ্ধান্ত নেবে।
মুডি’সের গণনা অনুসারেই বাজার এগোচ্ছে বলেই মনে করছেন দেশীয় বাজার বিশেষজ্ঞরা। কারণ টানা দু সপ্তাহ ধরে ভারতের দুই বৃহৎ সূচকে দারুন গতি দেখা যাচ্ছে। সেনসেক্স ও নিফটি যথাক্রমে ৭৭,১৪৫ এবং ২৩,৪৯০ পয়েন্টে পৌঁছেছে। যা এই অব্দি সর্বকালের সর্বোচ্চ স্তর। বাজারের এমন অবস্থার পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়ে মুদ্রাস্ফীতির হার কমে যাওয়া। এছাড়া জানা যাচ্ছে যে, বর্তমানে ভারতীয় শেয়ার বাজার রিটেলার বা খুচরো বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ লরা হয়।]
Article By – সুনন্দা সেন



