Article By – সুনন্দা সেন

শান্তি গোল্ড জয়ালুক্কাস, ললিতা জুয়েলারি এবং আলুক্কাস এন্টারপ্রাইজের মতো বিশিষ্ট গয়না ব্র্যান্ডের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করেছে। আর ১৫টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করে। যার ব্রাঞ্চ অফিস মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দ্রাবাদ সহ প্রধান শহরগুলিতে রয়েছে। শান্তি গোল্ড বিভিন্ন ধরণের সোনার গহনার নকশা এবং উৎপাদনে বিশেষজ্ঞ। বিশেষ কোম্পানিটি উচ্চমানের ২২ কেটি CZ কাস্টিং সোনার গহনা তৈরি করে, নকশা এবং উৎপাদনে বিশেষজ্ঞ। এবার এই গোল্ড কোম্পানিটি প্রাথমিক বাজারে পা রাখতে চলেছে।
মুম্বাই-ভিত্তিক সোনার গহনা প্রস্তুতকারক শান্তি গোল্ড ইন্টারন্যাশনালের IPO ২৫ জুলাই সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে এবং ২৯ জুলাই বন্ধ হবে। ইস্যু লঞ্চের আগে কোম্পানিটি ২৪ জুলাই অ্যাঙ্কর বুকের মাধ্যমে ১০৮.০৩ কোটি টাকা সংগ্রহ করেছে। সোসাইটি জেনারেল, ওয়েলথওয়েভ ক্যাপিটাল ফান্ড, বিজিত গ্রোথ ফান্ড, ফাউন্ডার্স কালেক্টিভ ফান্ড, স্মার্ট হরাইজন অপারচুনিটি ফান্ড, স্বয়ম ইন্ডিয়া আলফা ফান্ড এবং সানরাইজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফান্ড সহ ১৫ জন বিনিয়োগকারী এই অ্যাঙ্কর বুকে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও–
- এই ইস্যুটি সম্পূর্ণরূপে ১.৮১ কোটি শেয়ারের একটি নতুন ইস্যু। যার মোট মূল্য ৩৬০.১১ কোটি টাকা। কোনও অফার-ফর-সেল (OFS)- এর সুযোগ নেই।
- কোম্পানিটি প্রতি শেয়ারের মূল্যসীমা ১৮৯ টাকা থেকে ১৯৯ টাকার মধ্যে নির্ধারণ করেছে।
- বিনিয়োগকারীরা সর্বনিম্ন ৭৫টি শেয়ারের জন্য বিড করতে পারবেন এবং তার গুণিতকে বিড করতে পারবেন।
- একজন খুচরা বিক্রেতার জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১৪,১৭৫ টাকা।
- কোম্পানিটি জয়পুর ফ্যাসিলিটি স্থাপনের জন্য IPO থেকে প্রাপ্ত অর্থের ৪৬.৩ কোটি টাকা এবং কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তার জন্য ২০০ কোটি টাকা ব্যয় করবে। এছাড়াও, ১৭ কোটি টাকা ঋণ পরিশোধের জন্য এবং অবশিষ্ট তহবিল সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
- শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল IPO-র বুক-রানিং লিড ম্যানেজার হিসেবে রয়েছে চয়েস ক্যাপিটাল অ্যাডভাইজার্স। আর রেজিস্ট্রার হিসেবে রয়েছে বিগশেয়ার সার্ভিসেস।
- আশা করা হচ্ছে IPO বরাদ্দ ৩০ জুলাই চূড়ান্ত হবে এবং কোম্পানির শেয়ারগুলি ১ আগস্ট BSE, NSE- তে তালিকাভুক্ত হবে
বর্তমানে সোনার ভবিষ্যৎ দৃঢ় রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম দেশের বিভিন্ন স্তরে এবং বিভিন্ন কোনায় ছড়িয়ে রয়েছে। বিশেষ করে শীর্ষ শহরগুলিতে শান্তি গোল্ড ইন্টারন্যাশনালের সুবিধা রয়েছে। কোম্পানির বার্ষিক ২,৭০০ কেজি উৎপাদন ক্ষমতা রয়েছে। এই ব্যবসায়িক শক্তির কারণে, IPO সম্পূর্ণ মূল্যের বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং ‘সাবস্ক্রাইব – দীর্ঘমেয়াদী’ সুপারিশ করার পরামর্শ দিচ্ছেন।




