Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) বৃহত্তম বাজারে দুর্বলতার মধ্যে টাটা মোটরসের শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্নে পৌঁছেছে। টাটা মোটরসের শেয়ারের দাম ১% কমে ৬৬৬ টাকায় দাঁড়িয়েছে। যা আগে শেয়ারটির BSE সূচকে সর্বনিম্ন মূল্য ৬৭২.৯০ টাকার পর এসেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, টাটা গ্রুপের এই ফার্মের বাজার মূলধন ২.৪৮ লক্ষ কোটি টাকার। তবে টাটা মোটরসের শেয়ার অতিরিক্ত বিক্রয়ের বা অতিরিক্ত ক্রয়ের তালিকাতে নেই। শেয়ারটির ১ বছরের বিটা ১.২। যা এই সময়ের মধ্যে অত্যন্ত উচ্চ ভোলাটিলিটি নির্দেশ করে। স্বল্পমেয়াদে শেয়ারটির মূল্য নেতিবাচক হয়েছে। ছয় মাসে এটি ৩৮% এবং এক বছরে যথাক্রম ২৮% হ্রাস পেয়েছে।
ইনক্রেড জানিয়েছে যে চলতি অর্থবছর (২০২৪-২৫ সাল)-এর তৃতীয় প্রান্তিকে টাটা মোটরসের EBITDA বার্ষিক ১৪% হ্রাস পেয়েছে। কিন্তু গত তিন মাসের তুলনায় ৬% বেড়ে ১৫৫ বিলিয়ন রূপি দাঁড়িয়েছে। যা ব্লুমবার্গ এবং ইনক্রেডের অনুমানকে অতিক্রম করেছে। তাই তারা বলছে যে বিশ্ব বাণিজ্যে শুল্কের চ্যালেঞ্জের কারণে এবং রূপীর অস্থিরতা ভারতীয় শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া দেশের বৈদ্যুতিক গাড়ি বিভাগের উদ্বেগের কারণে টাটা মোটরস চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এরপরেও ইনক্রেড ইক্যুইটিজ টাটা মোটরসের উপর REDUCE রেটিং বজায় রাখছে।
অন্যদিকে বিশ্বব্যাপী ব্রোকারেজের CLSA, অটো স্টকের রেটিং আপগ্রেড করার পাশাপাশি টাটা মোটরসের স্টককে ৯৩০ টাকার লক্ষ্যমাত্রা সহ একটি আউট পারফর্মেন্স রেটিং দিয়েছে। এছাড়া MK গ্লোবাল স্টকের লক্ষ্য মাত্রা ৯৫০ টাকা, মতিলাল ওসওয়াল অটো স্টকের লক্ষ্যমাত্রা ৭৫৫ টাকা নির্ধারণ করেছেন। অবশ্য ইনক্রেড ইক্যুইটিজ ফার্মের বিদেশী শাখা ভারতীয় এই অটো স্টক বিয়ারিশ থাকবে বলেও জানিয়েছে। এছাড়া ব্রোকারেজ উল্লেখ করেছে যে সাময়িক চ্যালেঞ্জ, দুর্বল উৎপাদন এবং উচ্চ চাহিদার জন্য টাটা মোটরস নিম্নমুখীতা লক্ষ্য করছে। আগামী দিনে এটি আবার আউটপারফর্ম করবে।




