বিদেশী বাজারে মূল্যবান ধাতুর দামের পতনের মধ্যে, বুধবার জাতীয় রাজধানী দিল্লির বুলিয়ন বাজারে Gold 50 টাকা কমে প্রতি 10 গ্রাম 74,600 টাকা হয়। যেখানে Silver 600 টাকা বেড়ে প্রতি কেজি 95,100 টাকা হয়। গত ট্রেডিং সেশনে, প্রতি কেজি রুপোর দাম দাঁড়ায় 94,500 টাকা। বর্তমানে রুপোর দাম বেড়েই চলেছে।

মার্কেটে রুপোর কেজি প্রতি 94,400 টাকায় লেনদেন দেখা গিয়েছে এবং মঙ্গলবার এটি প্রতি কেজি 96,636 টাকায় পৌঁছেছে। খুচরা বাজারে, এটি প্রতি কেজি (জিএসটি ছাড়া) 92,873 টাকার স্তরে পৌঁছে তার সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশেষঞ্জদের মতে রুপোর দাম এখনও অনেক বাড়তে পারে। তবে এখনই রিটার্নের দিক থেকে রুপো সোনার থেকে এগিয়ে গিয়েছে।
গত তিন মাসে সোনা 17 শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে। অপরদিকে, রুপো 22.29 শতাংশ রিটার্ন দিয়েছে। HDFC সিকিউরিটিজের হেড অব কমোডিটি অ্যান্ড কারেন্সি অনুজ গুপ্তা বলেন – ‘গত কয়েক সপ্তাহে রুপোর দামে বেড়েছে। শিল্প চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, দীর্ঘমেয়াদে আমরা বিশ্বাস করি রুপোর দাম প্রতি কেজি 110,000 টাকা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
অন্যতম সেরা রিটার্ন দেওয়া সোনাও মাঝে মাঝে খারাপ রিটার্ন দিতে পারে। এই পরিস্থিতিতে আপনার অবশ্যই করতে হবে সেরা জায়গায় বিনিয়োগ। যেখানে সরকারি গ্যারান্টি থাকবে। তবে শুধু সরকারি সুরক্ষা থাকলে হবে না। শিখতে হবে সঠিক সময়, সঠিক মেয়াদে, সঠিক স্কিমে বিনিয়োগের কৌশল। আজই যোগ দিন আমাদের Government Scheme Course -এ। আর শিখুন বিনিয়োগের খুটিনাটি।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



