buzywithinfoBuzy With Info
Everything About Business
Silver

সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দাম; আজ ভারতে রূপোর দাম পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ ১১ জুলাই, ২০২৫ (শুক্রবার) রূপোর দাম সর্বকালের সর্বোচ্চ পৌঁছেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রূপোর দাম প্রতি কিলোগ্রামে ১.১০ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। গুডরিটার্নসের তথ্য অনুসারে, স্পট মার্কেটে আজ রূপো প্রতি গ্রামে ১০৯,৯০ টাকায়, অর্থাৎ প্রতি কিলোগ্রামে ১,০৯,৯০০ টাকায় লেনদেন হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে রূপোর চাহিদা বেড়ে যাওয়া ফিউচার ট্রেডে দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী স্পষ্ট সিলভারের দাম ০.৪% বেড়ে প্রতি আউন্স ৩৭.১৭ ডলারে দাঁড়িয়েছে। 

9

মেহতা ইক্যুইটিজের ভাইস প্রেসিডেন্ট রাহুল কালান্ত্রি বলেন, মার্কিন রাষ্ট্রপতির উচ্চ আমদানি শুল্ক আরোপের ফলে নতুন শুল্ক বৃদ্ধির আশঙ্কা এবং নীতিগত ঝুঁকির মধ্যে বিনিয়োগকারীরা বিনিয়োগ নিরাপত্তা খুঁজছেন। যার ফলে মূল্যস্ফীতির আশঙ্কা তীব্র বৃদ্ধি পাচ্ছে। ভারতে রূপোর দাম বেশিরভাগ ক্ষ়েত্রে আন্তর্জাতিক মূল্যের উপর নির্ভর করে। বিশেষ করে রূপো ডলারের বিনিময় হারের উপর নির্ভর করে। যদি ডলারের বিপরীতে রূপি দুর্বল হয় এবং আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশশীল থাকে, সেক্ষেত্রে ভারতীয় ক্রতাদের জন্য রূপোর দাম আরও বেড়ে যায়। 

সুদের হার এবং মুদ্রাস্ফীতির প্রবণতাও রূপোর দামের উপর প্রভাব ফেলে। সাধারণত রূপো এবং সোনার দাম একই দিকে চলে। আর উচ্চ মুদ্রাস্ফীতি এবং কম সুদের হার প্রায়শই মূল্যবান ধাতুর দামকে সমর্থন করে। ইন্ডিয়া অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্য উত্তেজনা এবং নতুন শুল্পের ঘোষণা ঝুঁকিপূর্ণ সম্পদগুলিকে অস্থির করে তুলেছে। যার ফলে সোনা ও রূপোর উপর নির্ভর বাড়ছে। চাহিদা বৃদ্ধি জন্য দামও বৃদ্ধি পাচ্ছে। 

দেশের শীর্ষ শহরগুলিতে আজ রূপোর দাম দাঁড়িয়েছে, কিছুটা এই প্রকার:-


শহরের নাম
রূপোর দাম
১০ গ্রাম১ কেজি
দিল্লী১,১০৯.২ টাকা১,১০,৯২০ টাকা
কলকাতা১,১০৯.৬ টাকা১,১০,৯৬০ টাকা
মুম্বাই১,১১১.১ টাকা১,১১,১১০ টাকা
ব্যাঙ্গালোর১,১১.২ টাকা১,১১,২০০ টাকা
চেন্নাই১,১১৪.৩ টাকা১,১১,৪৩০ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading