buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

লার্জ – মিড – স্মল– কোথায় কীভাবে বিনিয়োগ করবেন?

শেয়ার বাজারে বিনিয়োগ একাধিক সুযোগের রাস্তা খুলে দেয়। শেয়ার বাজারে শেয়ার বা স্টক মূলত তিনটি ভাগে বিভক্ত, আর এই বিভাজন কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী হয়। মার্কেট ক্যাপ অনুযায়ী শেয়ারকে তিনটি ভাগে ভাগে করা হয় – লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ। এই প্রতিটি ভাগের নিজের নিজের কিছু বৈশিষ্ট্য, বিনিয়োগ কৌশল রয়েছে এবং এদের সঙ্গে বেশ কিছু ঝুঁকিও জড়িয়ে রয়েছে। এই আলোচনায় আমরা এই তিনটি বিশেষ ক্যাটাগরি সম্পর্কে জানব এবং প্রতিটি ক্যাটাগরিতে কেমন বিনিয়োগ কৌশল প্রয়োজন সেই নিয়ে আলোচনা করব।

9

লার্জ, মিড ও স্মল ক্যাপ কী?

শেয়ার বাজারে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী শেয়ারের বিভাজন বোঝাটা অত্যন্ত জরুরি। কীভাবে market cap নির্ধারণ করা হয়? মূলত শেয়ারের দামকে আউটস্ট্যান্ডিং শেয়ার সংখ্যা দিয়ে গুণ করে মার্কেট ক্যাপ বের করা হয়। SEBI-র নিয়ম অনুযায়ী বাজারে listed সবচেয়ে বেশি মার্কেট ভ্যালুর কোম্পানিগুলির প্রথম ১০০টি কোম্পানিকে large cap কোম্পানি বলা হয় যাদের market value ২০ হাজার কোটি বা তার বেশি। সাধারণত এই কোম্পানিগুলি সুপ্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে পরিচিত। লার্জ ক্যাপ কোম্পানির স্টকগুলিকেই লার্জ ক্যাপ স্টক বলে। এরপর পরবর্তী ১০১-২৫০ টি কোম্পানিকে মিড ক্যাপ বলে যাদের মার্কেট ক্যাপ ৫০০০ কোটি থেকে ২০০০০ কোটির মধ্যে। এই কোম্পানির স্টকের বৃদ্ধি সম্ভাবনা থাকে। এবার সবশেষে ২৫০-র পর থেকে কোম্পানিগুলি, যাদের মার্কেট ক্যাপ ৫০০০ কোটি টাকার কম তারা small cap কোম্পানির আওতায় পড়ে। এই কোম্পানিগুলির ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি। 

লার্জক্যাপ স্টকে বিনিয়োগ কৌশল:  নিজের দামের স্থিরতা ও প্রতিপত্তির জন্য পরিচিত লার্জক্যাপ স্টক। এই স্টকে বিনিয়োগে আর্থিক সুরক্ষার নিশ্চয়তা তুলনায় বেশি থাকে। বেশিরভাগ লার্জ ক্যাপ কোম্পানি ডিভিডেন্ড প্রদান করে, ফলে সেখান থেকে নিশ্চিত আয়ের সুযোগ তৈরি হয়। যেহেতু কোম্পানিগুলি অনেক stable, সেই কারণে এখানে বিনিয়োগের ঝুঁকি অনেকটা কম থাকে। তবে রিটার্নও খুব বেশি পাওয়া যায় না লার্জ ক্যাপ স্টকে। যাঁরা value investing-এ বিশ্বাস করেন, তাঁরা undervalued লার্জ ক্যাপ স্টকে বিনিয়োগ করে লং টার্মে ধরে রাখেন। 

মিড ক্যাপ স্টকে বিনিয়োগ কৌশল:  লার্জ ক্যাপ ও স্মল ক্যাপ কোম্পানিগুলির মাঝে সামঞ্জস্য তৈরি করে মিড ক্যাপ কোম্পানির স্টক। সামান্য বেশি ঝুঁকি নিয়ে কিছু বেশি গ্রোথ পেতে বিনিয়োগকারীরা মিড ক্যাপ স্টক বেছে নেন। যাঁরা growth investing করেন তাঁরা এমন মিড ক্যাপ স্টক বাছেন যেগুলির গড় রিটার্নের থেকে বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা প্রবল। 

স্মলক্যাপ স্টকে বিনিয়োগ কৌশল:  মিড ক্যাপের থেকে আরও বেশি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ধরনের কোম্পানির স্টকে। যেহেতু কোম্পানিগুলি তুলনায় নতুন ও বৃদ্ধির প্রথম পর্যায়ে রয়েছে তাই ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই থাকে এই স্টকে। Aggressive investorরা small cap স্টকগুলিকে টার্গেট করেন কারণ এই স্টকে বৃদ্ধির যেমন সম্ভাবনা বেশি তেমনই অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও ভোলাটাইল এই ধরনের স্টকগুলি। 

ঝুঁকি ও রিটার্ন:  প্রতিটি ক্ষেত্রেরই নিজের নিজের কিছু ঝুঁকি আছে। 

11

একটু conservative investorরা অর্থাৎ যাঁরা বেশি ঝুঁকি নিতে অভ্যস্ত নন তারা large cap stock-এ বেশি বিনিয়োগ করেন এর stability-র কারণে। 

Mid cap, গ্রোথ আর রিস্কের মধ্যে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখে। Large cap-এর তুলনায় ভালো রিটার্ন সামান্য বেশি ঝুঁকিতে প্রদান করে mid cap stock। 

আর aggressive বিনিয়োগকারীদের জন্য উপযোগী হল small cap stock। এই ধরনের স্টক যেহেতু ভবিষ্যতে বৃদ্ধি পাবে বেশি তাই এই ইনভেস্টমেন্টের রিটার্নও অন্যান্যগুলো থেকে বেশি। 

আপনি বিনিয়োগের ক্ষেত্রে কী মেনে চলবেন?

→ প্রথমেই diversification। আপনি যতটা অর্থ equity investment করতে চান তার মধ্যে large – mid – small এই তিন category-তেই ভাগ ভাগ করে বিনিয়োগ করুন। এতে ঝুঁকি ও রিটার্নের সুন্দর ভারসাম্য তৈরি হবে। Large cap দেবে stability ও মার্কেট যখন অস্থির থাকবে তখন লার্জ ক্যাপ স্টকগুলি থাকবে কম volatile। আবার mid ও small cap থেকে মিলবে বেশি ঝুঁকিতে বেশি রিটার্ন। ফলে পোর্টফোলিও-তে diversification হবে। 

→ বিনিয়োগের আগে লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলির অতীতের ফলাফল দেখা যেতে পারে। 

→ আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ চান তাহলে লার্জ ক্যাপ কোম্পানির স্টক বেশি ভালো হবে কারণ লং টার্মেই এই স্টকগুলি থেকে ভালো রিটার্ন আশা করা যায়। আবার শর্ট টার্মের জন্য mid বা small cap কোম্পানি ভালো। তবে মনে রাখতে হবে mid ও small cap কোম্পানির স্টক তুলনায় অনেক বেশি ভোলাটাইল। বাজার সাময়িকভাবে নিম্নমুখী হলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই দুইপ্রকার স্টকে। তাই সাময়িকভাবে মার্কেট নিম্নমুখী হলেও কোম্পানির বেসিক গঠনে পরিবর্তন না হলে বা কোম্পানির প্রফিট বাড়তে থাকলে আপনার investmentটি চালিয়ে যান।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading