লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ ৫জুন, ২০২৪ থেকে আবার ছন্দে ফিরেছে দেশীয় শেয়ার বাজার। দেশীয় দুই প্রধান সূচকে ধারাবাহিক ভাবে বৃদ্ধিও লক্ষ্য করা যাচ্ছে। এই কয়েকদিনে BSE সেনসেক্স ও NSE নিফটি যেমন নতুন উচ্চতায় পৌঁছেছে, তেমন আবার মাঝের কয়েক সেশনে ফ্ল্যাট ট্রেডিং লক্ষ্য করা গেছে। অবশ্য পুনরায় Stock Market-এ বৃদ্ধি আবারও দেখতে পাওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবে এমন অবস্থায় বিনিয়োগকারীদের স্টক ক্রয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাজার বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, চলতি বছরে সেনসেক্স ও নিফটি নতুন উচ্চতায় পৌঁছাবে। যে কারণে বিনিয়োগকারীরা সঞ্চিত অর্থ আগের তুলনায় একটু বেশি পরিমানে বিনিয়োগ করা সুযোগ খুচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অতিরিক্ত ক্রয়ের প্রবণতার জন্য শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে কোডিয়া সিকিউরিটিজ (Kedia Securities)- এর ম্যানেজিং ডিরেক্টর বিজয় কোডিয়া (Vijay Kedia) বলেছেন, বাজারে অতিরিক্ত স্টক ক্রয় ডেকে আনতে পারে ঝুঁকি। অনেকেই নতুন খাতে stock ক্রয় করছে লাভের আশায়। তবে তিনি এখনও পরিকাঠামো এবং উৎপাদনের মতো খাতগুলিতে বিশ্বাস রেখেছেন। কোডিয়া পাশাপাশি আরও বলেছেন, ক্রয়ের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিঁ রাখা ভালো।
সরকারি প্রকল্পের কোর্স
তবে ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত উৎসাহ লোকসানের ঝুঁকিবহন করে আনে। যা বিনিয়োগকারীদের জন্য ভালো খবর নয়। বিশেষ করে খুচরো বিনিয়োগকারীদের জন্য এই মূহুর্তে বাজারে স্পষ্ঠ ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে। তাই তাদের খুব সতর্কতার সাথে চুন্তা ভাবনা করে বিনিয়োগ করতে হবে। আর বাজারের প্রতি সর্বদা বাড়তি সতর্ক দৃষ্টি বজায় রাখারও পরামর্শ দিয়েছেন।

আশা করা যাচ্ছে যে, বেশ কিছু ক্ষেত্রে কয়েকটি খাতের প্রত্যাবর্তন লক্ষ্য করা যাবে। সাথে পরিকাঠামো ও উৎপাদন খাতে আকর্ষনীয় রিটার্ন পাওয়া যায়। এছাড়া বিশেষজ্ঞদের মতে আগামী পাঁচ বছরে সেই সকল সেক্টরগুলি বেশি লাভ করবে যেগুলিতে কেন্দ্র সরকারের নজর থাকবে। তাই অনুমান করা যাচ্ছে যে, FMCG, রেলওয়ে, নির্মান, রোড, অটো, হাসপাতাল এর মতো খাতগুলি বেশি গ্রো করবে। তাই বিনিয়োগকারীদেরও এই খাতগুলির স্টকে নজর রাখা আবশ্যক।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা হয়।]
Article By – সুনন্দা সেন




