buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

শেয়ারবাজারে বড় ধ্বস! ভারতীয় বাজারের আজকের এমন অবস্থার কারণগুলি কী কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় শেয়ারবাজার আজ বড় ধ্বসের সম্মুখীন হয়েছে। দিনের প্রথম হাফে BSE সূচক সেনসেক্স প্রায় ১,০১৫ পতনের সাথে ৭৫,০১৫.২৭-এ দাঁড়ায়। যেখানে NSE সূচক নিফটি৫০ আজ সকাল থেকে বেলা পর্যন্ত প্রায় ২৭৯ বা তার বেশি পয়েন্টের পতনের সম্মুখীন হয়েছে এবং ২৩,৫৩৬.৯৫-এর স্তরে দুপুরে লেনদেন করেছে। বাজারে এই তীব্র চাপের পেছনে একাধিক কারণ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলি হল –

11
  • মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা: আমেরিকা-ইরান সংঘাত ও আলোচনায় অচলাবস্থার কারণে বিশ্ববাজারে উদ্বেগ বেড়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ যেমন শেয়ার থেকে টাকা সরাতে শুরু করেছেন।
  • অপরিশোধিত তেলের দাম হঠাৎ বৃদ্ধি: আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম দ্রুত বেড়েছে। ভারত তেলের বড় আমদানিকারক হওয়ায় এর সরাসরি প্রভাব পড়ে অর্থনীতি ও বাজারে। এতে এভিয়েশন, পেইন্ট, লজিস্টিকস ও FMCG সেক্টরে চাপ বেড়েছে।
  • রুপির ঐতিহাসিক দুর্বলতা : ভারতীয় রুপি ডলারের তুলনায় রেকর্ড নিম্নস্তরে নেমে গেছে। রুপি দুর্বল হলে আমদানির খরচ বাড়ে এবং বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ে।
  • বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি: FII বা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে টাকা তুলছেন। নিরাপদ ডলার অ্যাসেটে ঝোঁক বাড়ায় ভারতীয় বাজারে বিক্রির চাপ বেড়েছে।
  • বাজারে ভয়ের পরিবেশ : India VIX বা বাজারের “ফিয়ার ইনডেক্স” বেড়েছে। বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে শর্ট-টার্ম ট্রেডারদের মধ্যেও ব্যাপক বিক্রি দেখা যাচ্ছে।
  • বিভিন্ন সেক্টরে তীব্র বিক্রি : ব্যাংকিং, IT, অটো, জুয়েলারি ও কনজাম্পশন স্টকে বড় পতন হয়েছে। তবে তেলের দাম বাড়ায় Oil and Natural Gas Corporation ও Oil India-র মতো তেল উৎপাদনকারী কোম্পানির শেয়ারে কিছুটা লাভ দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এটি আপাতত ভূ-রাজনৈতিক উত্তেজনা ও তেলের দামের ধাক্কাজনিত সংশোধন। ভারতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি এখনও শক্তিশালী বলেই মনে করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading