buzywithinfoBuzy With Info
Everything About Business
Indus tower

লোকসভা ভোটের প্রভাব শেয়ার বাজারে! কত টাকা হারালেন বিনিয়োগকারীরা? আজকের শেয়ার বাজারের খবর জানুন বিস্তারিত।

লোকসভা ভোট ২০২৪- এর প্রথম দফা ভোট যাওয়ার পর থেকেই শেয়ার বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন ভোটের রেজাল্ট যদি শাসিত দলের পক্ষে না গেলে Stock market-এ ধ্বস দেখা দিতে পারে। যে কারে বহু বিনিয়োগকারী লগ্নি করা অর্থ তুলেও নিয়েছিলেন। দেশের জনপ্রিয় এক্সচেঞ্জে বিরাট পতন দেখতে পাওয়া গেলেও ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার সাথে সাথে নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল।

Copy of ONLY Text Ads Banner BWI News

 তাছাড়া এক্সিট পোল প্রকাশ করার পর বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করায় শেয়ার বাজারে হাইপ লক্ষ্য করা গেছিলো। তবে গতকাল অর্থাৎ ৪ জুন ভোটের ফল গণনা হওয়ার পর আশানুরুপ ফল না হওয়ায় বিনিয়োগকারীদের মনেভয় দেখা দেয়। আর তারা স্টক বিক্রি করতে থাকেন। যার দরুণ মাত্র ১৫ মিনিটের মধ্যে ১৪ লক্ষ কোটি টাকা হারিয়ে ফেলেন। এমন অবস্থায় আজ অর্থাৎ বুধবার (৫জুন,২০২৪) শেয়ার বাজারে কেমন অবস্থায় লেনদেন শুরু করে তার দিকে সকলের নজর ছিল। এর মাঝে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, অপ্যাশিত ফল এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা বজায় থাকবে। 

বিনিয়োগকারীদের শঙ্কা ছিল যে, শেয়ার বাজার খুলতেই সেনসেক্স এবং নিফটির আরও পতন দেখতে পাওয়া যাবে। কিন্তু এ দিন শেয়ার মার্কেট খুলতেই দেখা যায়, সেনসেক্স ও নিফটি৫০ প্রায় ২% বৃদ্ধি পেয়েছে। সেনসেক্স ১৬৫১.২৫ পয়েন্ট বেড়ে ৭৩৭৩০.৩০ সূচকে পৌঁছয়। আর নিফটি৫০ ৫০৮.৪০ পয়েন্ট বেড়ে ২২,৩৯২.৯০ তে পৌঁছেছে। নিফটি স্মল ও মিড ক্যাপ স্টকে লাভ হয়েছে। আর সব থেকে বেশি লাভ দেখতে পাওয়া গেছে হিরো মোটোকর্প, এইচইউএল, এম অ্য়ান্ড এম, টাটা কনজিউমার প্রোডাক্টস, ওএনজিসি, বিপিসিএল, টাটা স্টিল এবং এশিয়ান পেইন্টসের শেয়ারে। 

Stock market

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading