শেয়ার বাজারের গতিবিধি ইনডেক্সের ভিত্তিতে নির্ধারিত হয়। এক্সচেঞ্জের শীর্ষ কোম্পানির শেয়ার নিয়ে তৈরি হয় ইনডেক্স। শেয়ার বাজারে একাধিক ইনডেক্স রয়েছে যার মধ্যে কোনোটা দেশের অর্থনীতির প্রতিফলন ঘটায়, কোনোটা আবার কোনো নির্দিষ্ট ক্যাটাগরি বা ক্ষেত্রকে বোঝায়।
শেয়ার বাজারের ইনডেক্স কী?
শেয়ার বাজারের ইনডেক্স হল একটি ইনডিকেটর বা নির্দেশক যা একাধিক শেয়ার নিয়ে গঠিত হয়। ওই নির্দিষ্ট ইনডেক্সে যতগুলি শেয়ার থাকে তাদের সম্মিলিত ফলাফল দেখায় সেই ইনডেক্স বা সূচকটি। ভিন্ন ভিন্ন সেক্টরের কোম্পানি বা একই সেক্টরের আলাদা আলাদা কোম্পানি নিয়ে তৈরি হয় ইনডেক্স। সুতরাং ইনডেক্স কোনো sector বা industry-ভিত্তিক হতে পারে আবার market capitalization-এর ভিত্তিতেও হতে পারে।
কীভাবে কাজ করে ইনডেক্স?
কোনো নির্দিষ্ট ইনডেক্সের মধ্যে যে কটি শেয়ার রয়েছে তাদের সবকটির weightage average price-এর ওঠানামাকে ট্র্যাক করে সেই ইনডেক্সটি। বাজারের গতিপ্রকৃতি অনুযায়ী ইনডেক্সের মধ্যেকার শেয়ারের দাম কখনও বাড়ে বা কখনও কমে। আর ইনডেক্স সেই শেয়ারগুলির গড় ওঠানামাকে দেখায়।
কীভাবে গণনা করা হয় ইনডেক্স?
দেশের শীর্ষ ৩০টি কোম্পানি বা ৫০টি কোম্পানির ট্রেলিং প্রাইসের ভিত্তিতে ইনডেক্স গণনা করা হয়, বা কোনো একটি সেক্টর বা ক্ষেত্রের শীর্ষ কোম্পানিগুলির প্রতিটির weightage average price-এর ভিত্তিতে ইনডেক্স গণনা করা হয়। তবে কোনো ইনডেক্স কীভাবে গণনা হবে সেটা ইনডেক্সের ধরন ও এক্সচেঞ্জের কিছু নিয়মের ভিত্তিতে স্থির হয়। বেশিরভাগ ক্ষেত্রে free float market capitalization ব্যবহার করে ইনডেক্স ক্যালকুলেশন করা হয়।
Stock market index-এর প্রকারভেদ
সাধারণত ৩ ধরনের স্টক মার্কেট ইনডেক্স হয় – Benchmark index, Market cap index ও Sector index। আলাদা আলাদা ইনডেক্স তৈরির উদ্দেশ্য একটাই, যাতে আলাদা ক্যাটাগরি বা sector-এ কোম্পানিগুলি কেমন পারফর্ম করছে সেটা বোঝা যায়।
Benchmark index : এটি সবচেয়ে সুপরিচিত এবং সবচেয়ে প্রচলিত ইনডেক্স, যা সামগ্রিক শেয়ার বাজারের চিত্র দেখায়। সেই কারণে একে বেঞ্চমার্ক ইনডেক্স বলে। বেঞ্চমার্ক ইনডেক্সে দেশের শীর্ষ কোম্পানিগুলি স্থান পেয়েছে যাদের নির্দিষ্ট ইন্ড্রাস্টিতে সবচেয়ে বেশি market share রয়েছে অর্থাৎ এককথায় দেশের অর্থনীতি বোঝায় বেঞ্চমার্ক ইনডেক্স।
ভারতে Sensex ও Nifty যথাক্রমে BSE অর্থাৎ Bombay Stock Exchange ও NSE অর্থাৎ National Stock Exchange– এই দুই exchange-এর দুটি সূচক। BSE Sensex সবচেয়ে ভালো পারফর্ম করছে এমন শীর্ষ ৩০টি কোম্পানির স্টক নিয়ে গঠিত আর NSE Nifty এক্সচেঞ্জের ৫০টি শীর্ষ ফলাফলকারী স্টক নিয়ে গঠিত। আপনার বিনিয়োগ পোর্টফোলিও বা কোনো ফান্ড কেমন পারফর্ম করছে সেটা বুঝতে বেঞ্চমার্ক ইনডেক্সের সঙ্গে তুলনা করা হয়।
Sector-based index : বেঞ্চমার্ক ইনডেক্সের পর অতি জনপ্রিয় আরও একটি ইনডেক্স হল সেক্টর ইনডেক্স। এটি ব্যাংকিং, তথ্য প্রযুক্তি, ফার্মা, FMCG, হেলথ কেয়ার ইত্যাদি সেক্টরের ভিত্তিতে তৈরি একধরনের ইনডেক্স। একটি নির্দিষ্ট সেক্টরের মধ্যে যে যে কোম্পানি থাকবে, সেই ইনডেক্সে সেই সবকটি কোম্পানির স্টক উপস্থিত থাকবে। নির্দিষ্ট কোনো সেক্টর কেমন ফলাফল করছে সেটা আমরা sector-based index থেকে জানতে পারি। যেমন Nifty IT তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের স্টক নিয়ে গঠিত এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ট্রেড করে, আবার Nifty Pharma ফার্মা কোম্পানির পারফরমেন্স দেখায়। এইভাবেই Nifty PSU, Nifty FMCG, Nifty Bank ইত্যাদি আলাদা আলাদা সেক্টরের ফলাফল দেখায়।
Market cap-based index: Market capitalization-এর অর্থ হল একটি কোম্পানির মোট বাজার মূল্য বা market value, বা বলা যেতে পারে কোম্পানিটির যে কটি শেয়ার বাজারে উপস্থিত তাদের মোট মূল্য। যে কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি তারা large cap-এর অন্তর্গত। এইভাবে স্টক এক্সচেঞ্জে নিজেদের দাম ও মার্কেট ক্যাপের ভিত্তিতে mid cap ও small cap-based index-ও রয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এইরকমই বা Nifty small cap, Nifty mid cap, Nifty large cap বা Nifty Next 50 ইত্যাদি ইনডেক্স রয়েছে যারা কোম্পানির মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে তৈরি।
Stock market index সমগ্র স্টক মার্কেটের বা কোনো নির্দিষ্ট ক্যাটাগরির বা সেক্টরের ফলাফল দেখায়। ইনডেক্স দেখে বিনিয়োগকারীরা মার্কেট ট্রেন্ড সম্পর্কে সহজে বুঝতে পারেন। আপনি যদি index-based fund-এ বিনিয়োগ করেন তাহলে আপনার নির্বাচিত ফান্ডটি ইনডেক্সের তুলনায় কেমন পারফর্ম করছে সেটি সহজে মূল্যায়ন করা যাবে।





