buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

সপ্তাহের শেষ ট্রেডিং দিনে কার জয়? সোনা-রুপো, শেয়ার বাজার থেকে বন্ড বাজার-সবার খবর বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সপ্তাহের শেষ দিনে বিনিয়োগকারীদের নজর ছিল মূলত RBI-এর নীতিগত সিদ্ধান্ত, বিদেশী ফান্ডের প্রবাহ এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে। এর প্রভাব পড়েছে প্রায় সব অ্যাসেট ক্লাসেই। আমরা একে একে দেখব প্রত্যেক মার্কেটের বিষয়। তার আগে জানিয়ে রাখি আগামী দিনে বিনিয়োগকারীদের এখন নজর থাকবে অপরিশোধিত তেলের দাম, বিদেশী বিনিয়োগের প্রভাব এবং RBI-এর পরবর্তী পদক্ষেপের দিকে। আর আজকে (৫জুলাই, ২০২৬) অর্থাৎ সপ্তাহে শেষ ট্রেডিং দিনে অ্যাসেট ক্লাসগুলির অবস্থান ছিল –

10
  • প্রথমেই বলে রাখি, আন্তর্জাতিক বাজারে সোনার দাম শক্তিশালী অবস্থানে ছিল। COMEX Gold প্রায় ০.৮৮% বেড়ে ৪,৪৭৫.৮০ ডলারে পৌঁছেছে। নিশ্চিত বিনিয়োগ বিকল্প ও নিরাপদ বিকল্প হিসাবে সোনার প্রতি আগ্রহ আজও বজায় রয়েছে। 
  • রূপোর মার্কেটেও ছিল ইতিবাচক অবস্থানে। COMEX Silver প্রায় ০.৪১% বৃদ্ধি পাওয়ার সাথে ৭৩.৭৮ ডলারে স্তরে পৌঁছেছে। শিল্প ক্ষেত্রে চাহিদা এবং মূল্যবান ধাতু হিসেবে বিনিয়োগকারীদের আগ্রহ রূপোর চাহিদা ও বৃদ্ধিকে সমর্থন করেছে। 
  • সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ভারতীয় শেয়ার বাজার রেড জোনে লেনদেন শেষ করেছে। আজ BSE সেনসেক্স প্রায় ১১৭ পয়েন্ট বা ০.১৬% কমে ৭৪,২৪৩.২৩-এ এবং NSE সূচক নিফটি৫০ প্রায় ০.২১% কমে ২৩,৩৬৭-এর কাছাকাছি লেনদেন শেষ করেছে। RBI সুদের হার ৫.২৫%- এ অপরিবর্তিত রাখলেও মুদ্রাস্ফীতির পূর্বাভাস বাড়ানো এবং প্রবৃদ্ধির অনুমান কমিয়ে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা যায়। পুরো সপ্তাহে Sensex প্রায় ০.৭% এবং Nifty প্রায় ০.৮% হ্রাস পেয়েছে।
  • অন্যদিকে বন্ড মার্কেটে চিত্র ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। RBI সুদের হার অপরিবর্তিত রাখায় সরকারি বন্ডের ফলন বড় ধরনের ওঠানামা করেনি। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারি বন্ডে মূলধনী লাভ কর তুলে দেওয়ার সিদ্ধান্ত বাজারে ইতিবাচক বার্তা দিয়েছে। এর ফলে ভবিষ্যতে বিদেশি অর্থপ্রবাহ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading