সম্প্রতি কালে অধিকাংশ বিশেষজ্ঞ জানিয়েছেন, জুন মাসের শেষ সপ্তাহে ভারতীয় Stock বাজারে পুনরায় অস্থিরতা লক্ষ্য করা যাবে। তাছাড়া খুব শীঘ্রই বাজারে বিরাট পতনও দেখতে পাওয়াও যেতে পারে। আর এমনটা হবে কারণ শেয়ার বাজার নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। ইতিমধ্যে গত শুক্রবার Stock বাজারের দুই মূল সূচকে পতন লক্ষ্য করা গেছে। অবশ্য সপ্তাহের প্রথমদিনে অর্থাৎ সোমবার (২৪/০৬/২৪) স্বল্প বৃদ্ধি দেখতে পাওয়ার সাথে বাজার জুড়ে অস্থিরতা লক্ষ্য করা গেছে। আজকেও সকাল থেকে বাজারে বৃদ্ধির সাথে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে এক বিরাট অংশ বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে শেয়ার বাজার নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ কিছু সেক্টরের স্টকে দারুণ লাভের সুযোগ রয়েছে। এমন অবস্থায় বিনিয়োগকারীদের মধ্যে আগামী দিনে Stock বাজারের গতিবিধি নিয়ে আশঙ্কা তৈরী হয়েছে তা স্পষ্ঠ। সাথে প্রায় সকলের মনে প্রশ্ন জাগছে যে নিজেদের বিনিয়োগ হোল্ড করে রাখবেন নাকি বিক্রি করবে? Kotak AMC- এর ম্যানেজিং ডিরেক্টর নিলেশ শাহ (Nilesh Shah) এক সাংবাদিক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বলেছেন, কয়েকটি সেক্টর বাদে ভারতীয় শেয়ার বাজার নতুন সর্বকালীন উচ্চ অবস্থা পৌঁছে গিয়েছে। আবার এটাও ঠিক যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও বাজারগুলি নিজের গতিতে চলবে। তাই বলে আশা ছেড়ে দেওয়া উচিত কাজ হবে না। বাজারের পারফর্ম্যান্স ও বৃদ্ধি প্রতি আস্থা রাখুন। সাথে ইতিবাচক ভাবে বিনিয়োগ করুন।
সরকারি প্রকল্পের কোর্স
এছাড়াও নিলেশ শাহ জানান, বাজারের এই দুর্দান্ত পারফর্ম্যান্সের নেপথ্যে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অবশ্য শেষ কিছু সময়ে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা গেছে। তাঁরা এক মাস বিনিয়োগে মন দিলেও পরে দুই মাসে স্টক বিক্রি করেছেন। আবার তার এক মাস বাদে বিনিয়োগ বাড়িয়েছেন। কিন্তু একথাও ঠিক গত দুই-তিন বছরে শেয়ার বাজারে লক্ষ্যণীয় ক্রয় হয়েছে। যে কারণে বিদেশি বিনিয়োগকারীদের বাজারের বৃদ্ধিতে অবদান অস্বিকার করা যায় না। শুধু তাঁরাই নয় ভারতীয় শেয়ার বাজারে দেশীয় বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারনে ইতিবাচক প্রবাব লক্ষ্য করা গেছে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন





