buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock Market

চলতি বছরের দ্বিতীয় ভাগে কেমন পারফর্ম করতে পারে শেয়ার বাজার? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

২০২৪ সালের প্রথম ছয় মাস শেষ হয়ে গিয়েছে। চলতি বছরের প্রথমার্ধের শুরুটা দুর্দান্তভাবে শুরু হলেও লোকসভা ভোটের কারণে দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা সহ্য করতে হয়েছে। সেই সময় ভারতীয় Stock Market-এর মূল সূচকগুলিকে ধারাবাহিক ভাবে ওঠানামা লক্ষ্য করাও গেছিল। তবে জুন মাসের চার তারিখের পর থেকে শেয়ার বাজারের গতি ফিরে এসেছে। 

5

বর্তমানে নিফটি ও সেনসেক্স রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তাই জন্য বিনিয়োগকারীদের জানা প্রয়োজন যে আগামী ছয় মাস অর্থাৎ চলতি বছরের দ্বীতিয়ার্ধে Stock Market কেমন পারফর্ম করবে? যে বিষয়ে বিশেষজ্ঞরা নিজস্ব মতামত রেখেছেন। এমনকি এই বিষয় Waterfield Advisors – এর লিস্টেড ইনভেস্টমেন্টস বিভাগের ডিরেক্টর Vipul Bhowar- ও মতামত রেখেছেন। 

ভারতের অর্থনীতি ও Stock Market-এর প্রতি প্রত্যেকেই খুব ইতিবাচক। অর্থনীতিবিদরা মনে করছেন চলতি বছরের দ্বিতীয়ার্ধে দেশের অর্থনীতি রেকর্ড বৃদ্ধি করতে সক্ষম হবে। যার কারণ রয়েছে একাধিক, অন্যদিকে Stock Market-এর বৃদ্ধির প্রতিও আশাবাদী বাজার বিশেষজ্ঞরা। তাই বিনিয়োগকারীদের দেশীয় বাজারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিঁ বজায় রাখার কথা বলেছেন। সাথে জানিয়েছে দুই ক্ষেত্রে দেশীয় সরকারি খাতে দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্য মাত্রা পূরণে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। 

2

Vipul Bhawar বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন, বছরের সাধারণত শেয়ার বাজার বছরের দারুণ বৃদ্ধি পায়। তবে যে বছর গুলিতে লোকসভা নির্বাচন থাকে সেগুলিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই ভারতের Stock Market-এ দ্বিতীয়ার্ধে অস্থিরতা বা ভলাটিলিটির সাথে বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। তাই বিনিয়োগকারীদের আপাতত বাজেট অব্দি অপেক্ষা করা উচিত। এছাড়া যারা প্রোফেশনাল ট্রেডার্স নন, তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করলে সুবিধা পেতে পারেন। এছাড়া অবশ্যই বিনিয়োগের আগে বিবেচনা করা আবশ্যক। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading