ভারতের ব্যবসায়িক কার্যক্রমে শেষ তিন মাসের মধ্যে জুলাই মাসে অর্থাৎ চলতি মাসে তার দ্রুততম গতিতে ত্বরান্বিত হয়েছে। যার পেছনে অন্যতম কারণ হল পরিষেবা খাতের জোরালো চাহিদা। এছাড়া তথ্য দেখাচ্ছে যে, খাতটি ১৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি চাকরি অফার করেছে। ব্যবসায়িক ক্রিয়াকলাপ বিষয়ক তথ্যটি স্পষ্ঠভাবে উল্লেখ করেছে যে ভারতের বেসরকারি খাতে (Sector) প্রবৃদ্ধি বেশি লক্ষ্য করা গেছে। যা ২৩ জুলাই পেশ হওয়া বাজেট ২০২৪-২৫ অনুযায়ী দক্ষতা উন্নত করতে এবং কর্মসংস্থান বাড়াতে প্রণোদনা বা incentives পাবে।
S&P গ্লোবাল দ্বারা পেশ করা তথ্য বলছে যে HSBC- র ফ্ল্যাশ ইন্ডিয়া কম্পোজিট পারচেজিং ম্যানেজারস সূচক চলতি মাসে ৬১.৪ পয়েন্টে পৌঁছেছে। যা জুন মাসে ৬০.৯ ছিল। এছাড়া S&P গ্লোবার দাবি করছে যে সূচকটি তিন বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। পাশাপাশি HSBC- এর প্রধান ভারতীয় অর্থনীতিবিদ প্রাঞ্জল ভান্ডারি উল্লেখ করেছেন যে, ফ্ল্যাশ কম্পোজিট আউটপুট সূচক ভারতের প্রাইভেট সেক্টরে ক্রমাগত শক্তিশালী বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
ভারতীয় ব্যবসায়িক কার্যক্রমের বৃ্দ্ধি কারণ হিসাবে উঠে আসছে আউটপুট বৃদ্ধির নেতৃত্বে উৎপাদন খাতে (Sector) ব্যবসায়িক কার্যকলাপ বৃদ্ধি। আর পরিষেবা খাতের ক্ষেত্রে আউটপুট পরিষেবা ত্বরান্বিত হওয়ার কারণে ব্যবসায়িক কার্যকলাপে দীর্ঘমেয়াদে ভাল ফল পাওয়া গেছে। এছাড়া উৎপাদন খাতের (Sector) ৬১.১ বৃদ্ধির জন্যেও চলতি মাসে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হয়েছে প্রবৃদ্ধির দিকে। যে কারণে আশা করা হচ্ছে ভারতীয় মুদ্রাস্ফীতি আগামী তিন মাসের মধ্যে ৪% নীচে চলে আসবে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার সুদের হার কমিয়ে দিতেও পারে।
ভান্ডারি জানিয়েছেন যে জুলাই মাসে ব্যবসায়িক আস্থা পরিমিত হওয়ার পর ভারতীয় কোম্পানিগুলো বৃদ্ধির ক্ষেত্রে, আরও আশাবাদী হয়ে উঠবে। পাশাপাশি আরও জানান যে উচ্চ মুদ্রাস্ফীত হার এবং ইনপুট খরচের উচ্চতর প্রবণতা অব্যাহত থাকায় সংস্থাগুলিকে বিক্রয় মূল্য বৃদ্ধি করার পথে চালিত করতে পারে।
Article By – সুনন্দা সেন






