২০২৪- এর লোকসভা ভোট প্রায় শেষের পথে। মাত্র দু’ দফার ভোট রয়েছে বাকি। আর এই পুরো ভোটের বাজারে stock market-এ কখনো দেখা গিয়েছে হাইপ আবার কখনো দেখা গেছে পতন। যদি স্পষ্ট ভাবে বলতে হয় তবে এটা বলা যায় শেয়ার মার্কেটে অস্থিরতা বর্তমান। বাজার বিশেষজ্ঞদের ধারণা অনুসারে, ৪ জুন ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এমন অস্তিরতা বজায় থাকবে। এর মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৪ জুনের পর stock market রমরমিয়ে চলবে আর দুই সূচক নতুন উচ্চতায় পৌঁছাবে। অবশ্য একাংশ বিশেষজ্ঞদের মতে, যদি প্রধানমন্ত্রীর সরকার ক্ষমতায় না আসেন তখনও শেয়ার মার্কেটে একটা বড় বদল দেখতে পাওয়া যাবে। আবার আরেক অংশের দাবি ৪ জুন, ২০২৪- এর পর ঘুরে দাঁড়াবে দালাল স্ট্রিট।

এই সবের মাঝে বেশ কিছু স্টক নিয়ে বিশেষজ্ঞরা জোরদার আলোচনা শুরু করেছেন। আশা করা হচ্ছে সেই স্টকে বিনিয়োগ করলে পাওয়া যাবে ভালো রিটার্ন। এছাড়া এমন অনেক স্টক রয়েছে যেগুলির উপর ভোটের ফলাফলের প্রভাব খুব একটা পড়বে না। আর বিশেষজ্ঞরা তেমন বিশেষ কিছু শেয়ারের কথা সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছে। অভিজ্ঞ বাজার বিশেষজ্ঞ সঞ্জীব ভাসিন নির্দিষ্ট তিনটি স্টকের কথা উল্লেখ করেছেন। যার মধ্যে রয়েছে HDFC ব্যাংক, কফোর্জ এবং ভোডাফোন আইডিয়া বা VI। অবশ্য বর্তমানে HDFC ব্যাংক এবং কোফর্জ উভয় স্টকের পারফরম্যান্স খুব একটা ভালো নয়, তবে শীঘ্রই এই দুই শেয়ারে উন্নতি দেখতে পাওয়া যাবে।
অন্যদিকে ব্রোকারেজ বেশকিছু ফার্মের দাবি নির্বাচনের পরে FMCG, অটো, হেলথ কেয়ার, IT পরিষেবা, টেলিকম, ব্যাংকের মতো শেয়ারের আয় বাড়তে পারে। চলুন উল্লেখিত সেক্টরের কোন কোট সংস্থার স্টকে দেখছে আশা:-
- FMCG (Fast Moving Consuner Goods): HUL, ডাবর, ইমামি, Marico, GCPL, ব্রিটিনিয়া, Varun Beverages।
- অটো সেক্টর: M&M, মারুতি সুজুকি, Eicher, হিরো মোটরস্।
- হেলথ কেয়ার সেক্টর: সান ফার্মা, ম্যাক্স হেলথ, লুপিন, জুপিটার হসপিটাল।
- IT পরিষেবা: LIT Mindtree, HCL Tech, TCS, Cyient।
- ব্যাংকিং সেক্টর: HDFC ব্যাংক, ICICI ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক।

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



