নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পর আজ Stock Market-এ দারুণ গতি লক্ষ্য করা গেছে। আজ অর্থাৎ ১০ জুনের সকালে স্টক মার্কেটের দারুণ গতির সাথে বহু স্টকের হালও পরিবর্তন হয়েছে আর তার কারণ হিসাবে প্রাথমিক ভাবে লক্ষ্য করা যাচ্ছে বাজার খোলার কিছু সময়ের মধ্যে সেনসেক্সের ৭৭ হাজার পয়েন্ট অতিক্রম এবং নিফটির ২৩,৪১১.৯০ পয়েন্টে ওঠা। Stock বাজারের এই উর্ধ্বগতিতে দেউলিয়া হতে বসা কোম্পানির শেয়ার কিছুটা হলেও মাথা তুলে দাঁড়িয়েছে। হু হু করে পড়তে থাকা শেয়ার মূল্য আজ ১২% বাড়ার পর লগ্নিকারীদের মুখে হাসি ফোটতে হয়েছে সক্ষম।
কয়েক বছর আগে এক প্রকার দেউলিয়া হয়ে গেছিল মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স। বর্তমানে সেই কোম্পানি কিছুটা হলেও মাথা তুলে দাঁড়িয়েছে। বাজার খোলার পর রিলায়েন্স ইনফ্রার শেয়ার NSE (National Stock Exchange) – এ ১৭৪ টাকায় লেনদেন শুরু করে। ট্রেড করার কিছুক্ষণের মধ্যেই শেয়ারটির মূল্য ১৯২.০৭ টাকায় পৌছায়। যার কারণ হল মার্কেট খোলার পরে বাড়তে থাকে নিফটি এবং সেনসেক্সের পয়েন্ট। অবশ্য আজকেই টেলিকম কোম্পানির শেয়ারটি ১৭৩.৭৫ টাকাতেও নেমে যায়। কিন্তু দিনের শেষে রিলায়েন্স ইনফ্রার শেয়ার ১৮৬.২০ টাকায় লেনদেন বন্ধ করেছে।
সময়ের সাথে অনিল আম্বানির কোম্পানির শেয়ার মূল্য যেমন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে কোম্পানির মার্কেট ক্যাপও বেড়ে ৭,৩৪০ কোটি টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, পরিকাঠামো প্রকল্পের সঙ্গেঁ যুক্ত রিলায়েন্স কোম্পানি তার বিনিয়োগকারীদের গত এক মাসে ১৪% রিটার্ন প্রদান করেছে। আর গত ৫ বছরে শেয়ারটি প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সাথে জানা যাচ্ছে, ৫ বছরে মাল্টিব্যাগার হিসাবে রিলায়েন্স ইনফ্রার স্শেয়ার তার লগ্নিকারীদের ২১২.৩৮% রিটার্ন প্রদান করেছে। তাই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিশেষজ্ঞরা কোম্পানির শেয়ারটি হোল্ড করে রাখা কল করেছে। ২১.৮৪ টাকার শেয়ার প্রায় ২০০ টাকায় ট্রেড করায় শেয়ারটি নিয়ে আশাবাদী বিশেষজ্ঞদের একটি বড়ো অংশ।

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন




