Article By – আস্তিক ঘোষ

সেবি থেকে বহু প্রতীক্ষিত অনুমোদন পেয়েছে সুইগি। প্রায় 11,000 কোটি টাকার খাদ্য ও মুদি সামগ্রী ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি। ধীরে ধীরে এই প্লাটফর্মের শেয়ার বাড়তে শুরু করেছে। জানলে অবাক হবেন যে, রাহুল দ্রাবিড়, অমিতাভ বচ্চন এবং করণ জোহরের মতো সেলিব্রিটিরা সুইগি কোম্পানিতে অংশীদারিত্ব কিনেছেন। চলতি বছরের এপ্রিলে একটি আইপিও চালু করার জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর থেকে গ্রে মার্কেটে এর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
এই বছরের জুলাই মাসে প্রায় 355 টাকায় লেনদেন করেছে সুইগি। এর শেয়ার মাত্র দুই মাসে প্রায় 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর। বর্তমানে আনলিস্টেড মার্কেটে এর দাম প্রায় 490 টাকা। SoftBank এবং Prosus এর বিনিয়োগ করা এই কোম্পানির বাজার মূল্যও মাত্র দুই মাসে 70,000 কোটি টাকা থেকে বেড়ে 1.16 লক্ষ কোটি টাকা হয়েছে। আনলিস্টেড মার্কেটে সুইগির শেয়ারের বর্তমান লট সাইজ প্রায় 100। বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানিটির পারফরম্যান্সের কারণে এর শেয়ারের চাহিদা বেড়েছে। 2024 সালের অর্থবর্ষে কোম্পানির আয় 36 শতাংশ বৃদ্ধি পেয়ে 11,247 কোটি টাকায় দাঁড়িয়েছে। আবার নিট মুনাফা 44 শতাংশ কমে 2,350 কোটি টাকায় এসেছে। নভেম্বরে কোম্পানিটির আইপিওর আগে এই সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ওয়েলথ উইজডমের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ লিস্টেড মার্কেটের ওপর নজর রেখে বলেন, আনলিস্টেড বাজারে সুইগির যাত্রা বেশ আকর্ষণীয়। এর শেয়ারের দাম 340 টাকা থেকে শুরু হয়েছিল। বর্তমানে 480-490 টাকার মধ্যে ট্রেড করছে সুইগির শেয়ার। ধীরে ধীরে সুইগির লিস্টেড হওয়ার প্রত্যাশা যেহেতু বাড়ছে, তাই এই কোম্পানির শেয়ারের প্রতি দিনে দিনে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগকারীদের। 26 অগাস্টের মধ্যে সুইগির শেয়ারের দাম বেড়ে হয়েছে 418 টাকা। এখন শেয়ারের দাম 490 টাকায় পৌঁছেছে।




