buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

আগামী সপ্তাহে আসতে চলেছে দুই সংস্থার IPO! কবে থেকে পাবেন IPO-তে বিনিয়োগের সুযোগ? জানুন বিস্তারিত।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আগামী সপ্তাহে একটি নয় আসতে চলেছে দুটি কোম্পানির প্রাথমিক পাবলিক অফার বা IPO। জানা যাচ্ছে যে KRN Heat Exchanger এবং মানাবা ফাইন্যান্স (Manaba Finance)-এর IPO আসতে চলেছে। কোম্পানি দুটি বাজার নিয়ন্ত্রক SEBI-র কাছে IPO-এর ড্রাফ্ট রেড হেয়ারিং পেপার জমা দেওয়ার পর প্রাথমিক পাবলিক অফারের অনুমোদন পেয়েছে। চলুন তবে দুই কোম্পানির IPO-এর গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। –

11
  • KRN হিট এক্সচেঞ্জার এবং রেফ্রিজারেশন: 
  1. কোম্পানিটি IPO-এর মাধ্যমে ৩৪১.৫০ কোটি টাকা। 
  1. IPO- ১,৫৫,২৩,০০০ টি শেয়ারের নতুন ইস্যু নিয়ে গঠিত। 
  1. কোম্পানির নির্দারিত প্রাইস ব্যান্ড হল শেয়ার প্রতি ২০৯ টাকা থেকে ২২০ টাকা। 
  1. বিনিয়োগকারীরা নূন্যতম ৬৫টি শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বহুগুণে বিড করার সুযোগ। 
  1. যোগ্য প্রাতিষ্ঠানিকের জন্য ৫০%, খুচরা বিনিয়োগকারীদের জন্য ৩৫% এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১৫% শেয়ার বরাদ্দ রয়েছে। 
  • মানাবা ফাইন্যান্স:
  1. নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি বা NBFC-টি IPO-এর মাধ্যমে ১৫০.৮৪ কোটি টাকা সংগ্রহ করতে চায়। 
  1. প্রাথমিক পাবলিক অফারে ১২,৫৭০,০০০ টি ইক্যুইটি শেয়ার অফার করতে চলেছে। 
  1. বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১২৫টি শেয়ারের জন্য বিনিয়োগ করতে পারবেন। তারপরে এর দ্বিগুণে বিড চলবে। 
  1. কোম্পানির নির্ধারিত প্রাইস ব্যান্ড হল শেয়ার প্রতি ১১৪ টাকা থেকে ১২০ টাকা। 
  1. IPO-তে ৫০% প্রাতিষ্ঠানিক, ১৫% অ-প্রাতিষ্ঠানিক এবং ৫% খুচরা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রয়েছে। 

বিনিয়োগকারীরা KRN হিট এক্সচেঞ্জার এবং রেফ্রিজারেশনের প্রাথমিক পাবলিক অফারে বিনিয়োগ করতে চাইলেন ২৫ সেপ্টেম্বর, বুধবার থেকে ২৭ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত সময় পাবেন। আর যদি মানাবা ফাইন্যান্সে বিনিয়োগ করতে চান। সেক্ষেত্রে IPO সাবস্ক্রিপশনের তারিখ ২৩ সেপ্টেম্বর সোমাব থেকে ২৫ সেপ্টেম্বর বুধবার।  

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে ও ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading