Article By – সুনন্দা সেন

বাজারে আসতে চলেছে বহু প্রতিক্ষিত সুইগীর IPO। খাবার ডেলিভারি সংস্থাটি চলতি বছরে তার ব্যবসা প্রসারের সাথে জানায় যে তারা IPO বা প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে অর্থসংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছে। যার পর থেকেই বিনিয়োগকারীদের নজর ছিল IPO-এর উপর। SEBI-এর কাছে IPO খসড়া জমা দেওয়ার পর থেকে বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এবার সমস্ত অপেক্ষার অবসান, বিনিয়োগকারীরা এবার পাবেন IPO সাবস্ক্রিপশন করতে । আগামী কাল থেকেই পাবেন বিডিংয়ের সুযোগ।
বিনিয়োগ করার কথা ভাবার আগে চলুন IPO-এর বিষয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেওয়া যাক।-
- সুইগী (Swiggy)-র IPO ৬ নভেম্বর,২০২৪ বিডিংয়ের জন্য খোলা হবে এবং ৮ নভেম্বর, ২০২৪ IPO সাবস্ক্রিপশন বন্ধ হবে।
- IPO-এর মাধ্যমে ফুড ডেলিভারি পার্টনার ১১,৩২৭.৪৩ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করছে।
- IPO-এর প্রাইস ব্যান্ড ৩৭১ টাকা থেকে ৩৯০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
- একজন বিনিয়োগকারী নূন্যতম ৩৮টি শেয়ারের লটে বিনিয়োগ করতে পারে। আর তারপরে ৩৮-এর গুণীতকে বিনিয়োগ করা যাবে।
- ছোট NII-এর জন্য নূন্যতম ১৪ শেয়ার লট সাইজে বিনিয়োগের সুযোগ রয়েছে। যার পরিমান ২,০৭,৪৮০ টাকা। অন্যদিকে বড় NII-এর জন্য ৬৮টি শেয়ারের লোট। যার পরিমাণ ১০,০৭,৭৬০ টাকা।
- IPO-তে নতুন শেয়ারের ইস্যুর সাথে অফার ফর সেলের মাধ্যমে কোম্পানি শেয়ার বিক্রি করবে।
- গ্রে-মার্কেটে সুইগীর মূল্য ৫% বা ২০ টাকায় দাঁড়িয়েছে।
- ১১ নভেম্বর IPO বরাদ্দ চূড়ান্ত হবে এবং ১৩ নভেম্বর BSE ও NSE উভয় সুইগীর শেয়ার তালিকাভুক্ত করা হবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




