buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 2024 05 15T153035.179

বিরাট কোহলি সমর্থিত ইস্যুতে সাবস্ক্রিপশন নেবেন ভাবছেন? কাজটি করার আগে কিছু গুরুত্বপূর্ন জিনিস মাথায় রাখা আবশ্যক। 

ভারতীয় ক্রিকেট জগতের কিং ‘বিরাট কোহলি’ দ্বারা সমর্থিত কোম্পানি Go Digit General Insurance– এর IPO আজ অর্থাৎ ১৫ মে, ২০২৪ তারিখ থেকে সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছে। আর কোম্পানি ২,৬১৪.৬৫ কোটি টাকার ইস্যুর মধ্যে নতুন ইস্যুর ৪.১৪ কোটি, যার মূল্য ১,১২৫ কোটি টাকা। আর অফার ফর সেলের জন্য রয়েছে ৫.৪৮ কোটি শেয়ার, যার মূল্য ১,৪৮৯.৬৫ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞরা এই ইনস্যুরেন্স কোম্পানির IPO নিয়ে বেশ আশাবাদী। তবে সাবস্ক্রিপশন নেওয়ার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। নীচে আলোচনা করা হল GO Digit IPO– এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট।-  

1
  1. Go Digit IPO সাবস্ক্রিপশনের জন্য ১৫ মে বাজারে আসছে এবং ১৭ মে সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যাবে। 
  1. ইস্যুটির প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি ২৫৮ টাকা থেকে ২৭২ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।  
  1. কোম্পানি IPO- এর থেকে প্রাপ্ত নিট আয় কোম্পানি তার বর্তমান ব্যবসায়িক ক্রিয়াকলাপ গুলিকে পুনঃরায় দাঁড় করাতে এবং অন্যান্য প্রস্তাবিত ক্রিয়াকলাপে ব্যবহার করবে। 
  1. নতুন ইস্যু রয়েছে ৪.১৪ কোটি, যার মূল্য ১,১২৫ কোটি টাকা। অফার ফর সেলের জন্য ৫.৪৮ কোটি শেয়ার রয়েছে। যার মূল্য ১,৪৮৯.৬৫ কোটি টাকা। Go Digit Infoworks এবং অন্যান্য শেয়ার হোল্ডাররা OFS- এর মাধ্যমে নিজেদের স্টেক অফলোড করবেন। 
Untitled design 2024 05 15T153022.288
  1. বিনিয়োগকারিরা নূন্যতম ৫৫ টি শেয়াররের জন্য বিড করতে পারবেন। আর তারপর ৫৫- এর গুণিতকে বিড করার সুযোগ পাবেন। অন্যদিকে রিটেলার বা খুচরা বিনিয়োগকারীরা নূন্যতম ১৪,১৯০ টাকা থেকে সর্বোচ্চ ১৪,৯৬০ থাকা পর্যন্ত বিড করতে পারবেন। 
  1. কোম্পানির মার্চ মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে ১,২৯০ কোটি টাকা নিট প্রফিট হয়েছে। যা তার আগের অর্থবছরের একই সময়ে ১০০.২১ কোটি টাকা ছিলো। 
  1. ICICI সিকিউরিটিজ, মর্গ্যান স্ট্যানলি ইন্ডিয়া, অ্যাক্সিস ক্যাপিটাল, এডেলউইস ফিনান্সিয়াল সার্ভিসেস, HDFC ব্যাংক এবং IIFL সিকিউরিটিজ হলো কোম্পানির বুক রানিং লিড ম্যানেজার।

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। আর ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছে। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন:]।

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]

4

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading