buzywithinfoBuzy With Info
Everything About Business
FDI

ভারতে মার্কিন বিনিয়োগ প্রায় দ্বিগুণ; এপ্রিল-ডিসেম্বরে মোট FDI প্রবাহ ১৮% বেড়ে ৪৭.৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি অর্থবছর বা ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল থেকে ডিসেম্বরের সময়কালে ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা FDI (Foreign Direct Investment) প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। মোট FDI প্রবাহ এই সময়সীমার মধ্যে ১৮% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৭.৮৭ বিলিয়ন ডলারে। সরকারি তথ্য জানাচ্ছে, বিশেষ ভাবে নজর কেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়েছে। যা ভারতের অর্থনৈতিক গতিপথের জন্য ইতিবাচক সংকেত। অর্থনীতিবিদরা মনে করছেন, আগামী মাসগুলিতে বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে বিদেশী বিনিয়োগের ধারা আরও জোরদার হতে পারে। 

11

বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধি কেবল পরিসংখ্যানগত সাফল্য নয়, বরং ভারতের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, উচ্চ সুদের হার এবং ভূ-রাজনৈতিক টানাপোড়েন হওয়ার সত্ত্বেও ভারত বিনিয়োগের অন্যতম আকর্ষনীয় গন্তব্য হিসেবে উঠে আসছে। মার্কিন সংস্থাগুলি বিশেষ করে প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা, ইলেকট্রনিক্স ইৎপাদন, রেনেওয়াবেল এনার্জি এবং আর্থিক খাতে বিনিয়োগ বাড়িয়েছে। ভারতের বৃহৎ কনজিউমার মার্কেট, দক্ষ মানবসম্পদ (Human Resources) এবংদ্রুত বাড়তে থাকা ডিজিটাল অবকাঠামো এই আগ্রহের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। 
সরকারের উৎপাদন সংক্রান্ত প্রণোদনা প্রকল্প বা PLI অবকাঠামো উন্নয়নে জোর এবং নীতিগত স্থিতিশীলতা বিদেশী বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া স্টার্টআপ ইকোসিস্টেমের প্রসার এবং সরবরাহ শৃঙ্খল ডাইভারসিফিকেশনের বৈশ্বিক প্রবণতাও ভারতের পক্ষে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। প্রযুক্তি সহযোগিতা, ডিফেন্স প্রোডাকশন এবং সেমিকন্ডাক্টর খাতে অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বড় বিনিয়োগের পথ খুলে দিতে পারে। তাই এপ্রিল-ডিসেম্বর সময়কালে ১৮% FDI বৃদ্ধি এবং মার্কিন বিনিয়োগের প্রায় দ্বিগুণ হওয়া ভারতের অর্থনৈতিক গতিপথের জন্য ইতিবাচক সংকেত।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading