buzywithinfoBuzy With Info
Everything About Business
Inflation

ট্রাভেল টেক প্ল্যাটফর্ম আনছে বড় সুযোগ! কবে থেকে করতে পারবেন বিড? জেনে নিন বিস্তারিত।

লোকসভা ভোটের জন্য ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেলেও একই সময় ছোট – মাঝারি সংস্থাগুলি IPO লঞ্চ করেছে। শুধু তাই নয় এমন অনেক সংস্থা আছে যারা নির্ধারিত অর্থের থেকেও বেশি মূলধন লাভ করার সাথে লিস্টিংয়ের দিন ৫০%- এর বেশি রিটার্ন করেছে লগ্নিকারীদের। ভোটের ফলাফল প্রকাশের দিন দারুন পতন দুই সূচকে দেখা গেলেও গতকাল অর্থাৎ ৫ জুন গতি দেখা গিয়েছে শেয়ার বাজারে। তার মাঝেই জানা যাচ্ছে আগামী সপ্তাহে আসতে চলেছে ট্রাভেলাস টেকনোলজির IPO- এর সাবস্ক্রিপশন। আর এই কোম্পানি ট্রাভেল টেক প্ল্যাটফর্ম ইক্সিগো (Ixigo) পরিচালনা করে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোম্পানিটি বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI: Security Exchange Board of India)– র কাছে IPO লঞ্চের জন্য ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস ফাইল করে এবং মে মাসে এই বিষয়ে অনুমোদন পায়। 

Copy of ONLY Text Ads Banner BWI News 2

ইক্সিগো মূলত একটি প্রযুক্তি কেন্দ্রীক কোম্পানি। এটি পর্যটকদের রেল, বাস, প্ল্যান এবং হোটেল বুক করতে সাহায্য করে। এর সাথে ইক্সিগো পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত স্মার্ট সিদ্ধান্ত নিতে সহায়তা করে। অন্যদিকে জানা যাচ্ছে ২০২২-২৩ অর্থবছরে ভারতের মোট পর্যটন বাজারের পরিমাণ ছিল প্রায় ৩.৮ লক্ষ কোটি টাকা। আশা করা হচ্ছে ২০২৭-২৮ আর্থিক বছরের মধ্যে এটি ৫.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছাবে। কারণ পর্যটন ক্ষেত্রটির ৯% চক্রবৃদ্ধি হারে উর্দ্ধগতির সম্ভাবনা রয়েছে। 

আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ১০ জুন থেকে শুরু হতে চলেছে Ixigo কোম্পানির আইপিও সাবস্ক্রিপশন। আর তা চলবে ১২ জুন, বুধবার পর্যন্ত। সংস্থাটি নতুন ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করার চেষ্টায় রয়েছে। আর অফার যার সেলের মাধ্যমে সংস্থাটির শেয়ার হোল্ডাররা ৬.৬৬ কোটি শেয়ার বিক্রি করতে চলেছে। কোম্পানির IPO- এর অফারের ৭৫% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১৫% অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং ১০% রিটেলার বা খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। 

কোম্পানি জানিয়েছে, তারা পাবলিক অফার থেকে প্রাপ্ত অর্থ তারা কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে ব্যবহার করবে। আর সংগ্রহিত অর্থের একাংশ প্রযুক্তি, কর্পোরেট কাজ, অধিগ্রহণের বৃদ্ধি, উদ্যোগ এবং অন্যান্য স্ট্র্যাটেজিক কাজে ব্যবহার করা হবে। কোম্পানির IPO- তে নতুন ইক্যুইটি ইস্যু এবং অফার ফর সেলের অংশ রয়েছে। আর অফার যার সেলের অংশ রয়েছে। আর অফার ফর সেলের অধীনে থাকা Peak XV Partners, আলোক বাজপেয়ী, রজনীশ কুমার, SAIF Partners, মাইক্রোম্যাক্স এবং প্লেসিড হোল্ডিং নিজেদের সম্পূর্ণ স্টেকের এক অংশ অফলোড করতে চলেছে। 

IPO

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বড় ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading