buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ট্রাম্পের পারস্পরিক শুল্কনীতি নিফটি IT সূচকে আঘাত করেছে; সেক্টরটি কত শতাংশ হ্রাস পেয়েছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ ৬০টি দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছে। যার পর ৩ এপ্রিল ভারতীয় IT শেয়ারের দাম তীব্রভাবে হ্রাস পেয়েছে। যদিও এই শুল্ক সরাসরি IT পরিষেবার উপর প্রভাব ফেলবে না। তবুও বিনিয়োগকারীদের মনোভাব নেতিবাচক হয়ে উঠেছে। যার ফলে প্রধান IT শেয়ারগুলিতে বিক্রির প্রবণতা দেখা দেয়। ২০২৫ সালে এখন পর্যন্ত ১৭% হ্রাস পেয়েছে। বাজার খোলার আগে Nasdaq ফিউচার ৩%- এরও বেশি বা প্রায় ৬০০ পয়েন্ট কমেছে। যার ফলে বিশ্বব্যাপী প্রযুক্তিগত শেয়ারগুলি নিম্নমুখী হয়ে পড়েছে। পারসিস্টেন্ট সিস্টেমস এবং কোফোর্জের মতো মিডক্যাপ IT সংস্থাগুলি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যথাক্রমে ৯% এবং ৬.৫%। 

July 18 New in article ads By Sir

এমফাসিস এবং KPIT টেকনোলজিসের মতো বৃহত্তর সংস্থাগুলিও ৪% থেকে ৫%- এর মধ্যে হ্রাস পেয়েছে। নিফটি IT প্রতিষ্ঠানগুলির মধ্যে ওরাকল ফিনান্সিয়াল ৪০% পতনের সাথে লোকসানের শীর্ষে রয়েছে। পুরো সূচকটি রেড জোনে রয়েছে। আর নিফটি IT ইনডেক্স শীর্ষ ক্ষতিগ্রস্থ সেক্টর হিসাবে আবির্ভূত হয়েছে। এই ব্যাপক পতন ট্যারিফ ঘোষণার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগকে আরও স্পষ্ট করে তোলে। মার্কিন এডমিনিস্ট্রি ভারতের বাণিজ্যের উপর ২৬% শুল্ক আরোপ করলেও, IT সেক্টরের উপর বিশেষ নজর দেয়নি। তবুও বাজার অংশগ্রহণকারীরা বৃহত্তর বাণিজ্য বিধিনিষেধ বা মার্কিন ক্লায়েন্টদের কাছ থেকে আউটসোর্সিং চাহিদা হ্রাসের মতো পরোক্ষ পরিণতির আশঙ্কা করছেন।
JP মরগান, একটি সাম্প্রতিক নোটে জানিয়েছে যে তারা ইতিমধ্যেই এই সেক্টরে স্বস্তির সম্ভাবনা দেখছে। বিশেষ করে কোফোর্জ, ইনফোসিস এবং KPIT টেকনোলজিসের মতো আরও পতনশীল স্টকগুলিতে মূল্যায়নের সম্ভবনা নিশ্চিত করেছে। তবে, এটি বিনিয়োগকারীদের নিকট ভবিষ্যতে TCS, উইপ্রো, HCL টেক এবং টাটা টেকনোলজিসের মতো বৃহৎ-মূলধনের নামগুলি এড়িয়ে চলার পরামর্শ দেয়। এছাড়াও এটি জানা যাচ্ছে যে TCS ১০ এপ্রিল থেকে বৃহৎ IT সংস্থাগুলির জন্য চতুর্থ প্রান্তিকের আয় সেট করতে চলেছে। বিনিয়োগকারীরা ক্লায়েন্ট ব্যয়, সামষ্টিক অর্থনৈতিক প্রবণতা এবং ট্রাম্পের শুল্ক নীতির সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading