buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

দীপাবলির ধামাকা শেয়ার বাজারে; অক্টোবরের শুরুতেই আসছে বহু প্রতিক্ষিত দুই IPO

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের দীপাবলি প্রাথমিক বাজারে, বিশেষ করে IPO-তে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের জন্য হতে পারে আদর্শ সময়। আর এর কারণ হলো, বহু প্রতিক্ষিত দুই বৃহৎ কোম্পানির শেয়ার আসতে চলেছে প্রাথমিক মার্কেটে। যার মধ্যে প্রথম কোম্পানি NBFC (Non-Banking Financial Company) জায়েন্ট টাকা ক্যাপিটাল। আর অন্যটি কনজিউমার গুড মেজর LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া। সংবাদ মাধ্যম দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, টাটা ক্যাপিটাল এবং LG ইলেকট্রনিক্সের IPO বা প্রাথমিক পাবলিক অফার ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবরের মধ্যে খোলা হতে পারে।

July 18 New in article ads By Sir

সাউথ কোরিয়ার কোম্পানি LG ইলেকট্রনিক্স ইনকর্পোরেটেডের IPO আশার অনুমান করা হচ্ছে ৬ অক্টোবর, ২০২৫। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, কোম্পানিটি প্রায় ১১,৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া OFS (অফার ফর সেল) রুটের মাধ্যমে কোম্পানির ১০.১৮ কোটি শেয়ার বিক্রি করতে চলেছে। অবশ্য LG ইলেকট্রনিক্স এই বিষয় পাবলিকালি কিছু জানায়নি, তাই বেশি কিছু জানা যাচ্ছে। তবে একাধিক সূত্রের বরাত দিয়ে টাটা ক্যাপিটালের IPO-এর বিষয় জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। আর ক্যাপিটালের IPO-এর তথ্যে উল্লেখিত পয়েন্টগুলি হল:

  1. টাটা গ্রুপের ফিনান্সিয়াল সংস্থা টাটা ক্যাপিটালের IPO সাবস্ক্রিপশন ৬ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হবে।
  1. FNCG জায়েন্টটি প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ১৬,৪০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে।
  1. ড্রাফ্ট অনুসারে, IPO-তে ২১ কোটি পর্যন্ত নতুন ইস্যু এবং ২৬.৫৮ কোটি পর্যন্ত OFS থাকবে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading