বিগত কয়েক বছরে IPO প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে কারণ এই বিনিয়োগ বিকল্পটি মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ভারতে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ SEBI, সাধারণের উদ্দেশ্যে UPI পেমেন্ট মেডথ ব্যবহার করে IPO-র জন্য আবেদনের বিকল্প সামনে এনেছে যাতে সকলে আরও দ্রুত, সহজে আবেদন করতে পারেন। এই ব্লগটিতে আমরা আলোচনা করব কীভাবে UPI ব্যবহার করে সহজেই IPO-র জন্য আবেদন করতে পারবেন। তার আগে ছোটো করে জানিয়ে রাখি IPO কী।
IPO কী?
IPO পদ্ধতির মাধ্যমে বেসরকারি কোনো কোম্পানি নিজেদের শেয়ার সর্বপ্রথম জনসাধারণের উদ্দেশ্যে আনে। এবং এই পদ্ধতির মাধ্যমে কোম্পানিটি public-traded company-তে পরিণত হয়। IPO-র মাধ্যমে যে ফান্ড সংগ্রহ হয়, সেটা কোম্পানি পরবর্তীতে নতুন উদ্যোগে কাজে লাগায়, বা ঋণ পরিশোধ করে ইত্যাদি। শুধু তাই নয়, কোম্পানি যখন publicly trade করা শুরু করে তখন কোম্পানিটি সম্পর্কে সাধারণ মানুষ আরও বেশি জানতে পারেন এবং আরও বেশি সংখ্যক investor পায় কোম্পানিটি। কোম্পানিটিকেও অনেক বেশি দায়িত্বশীল থাকতে হয় সাধারণের কাছে নিজেদের আর্থিক স্বচ্ছতা সম্পর্কে।
IPO একদিকে যেমন কোম্পানিতে বিনিয়োগের প্রথম সুযোগ তৈরি করে, ফলে ভালো রিটার্নের সম্ভাবনাও বেড়ে যায়, পাশাপাশি এইধরনের বিনিয়োগ বেশ ঝুঁকিপূর্ণও বটে কারণ যেহেতু কোম্পানিটি নতুন, কোম্পানি সম্পর্কে বিশেষ তথ্য সাধারণের কাছে থাকে না তাই তারা ভবিষ্যতে কেমন পারফর্ম করবে তারও কোনো নিশ্চয়তা থাকে না।
UPI ব্যবহার করে IPO-তে আবেদনের সুবিধা: এতে একাধিক সুবিধা রয়েছে। প্রথমত, পুরো প্রক্রিয়া দ্রুততর হয়, অনেক বেশি সুরক্ষিত থাকে এবং অনেক সহজে করা যায়।
আর দ্বিতীয়ত, যেহেতু মোবাইল অ্যাপ ব্যবহার করে করা হয়, তাই অতিরিক্ত পেপারওয়ার্ক এড়ানো যায়। UPI-র মাধ্যমে real-time payment ও fund-blocking ফিচারের মাধ্যমে লেনদেনের স্বচ্ছতা তৈরি হয় এবং two-factor verification পদ্ধতিটি পুরো প্রক্রিয়াকে সুরক্ষিত করে। এগুলো ছাড়াও যেহেতু Unified Payment Interface ব্যবহার করে পেমেন্ট করা হচ্ছে ফলে পেমেন্টের নিশ্চয়তা এবং যে-কোনো ধরনের আপডেট সঙ্গে সঙ্গেই পান বিনিয়োগকারীরা।
এবার দেখা যাক কীভাবে UPI ব্যবহার করে IPO-র জন্য আবেদন করবেন
→ প্রথমেই নিশ্চিত করুন আপনার সক্রিয় একটি UPI ID আছে কিনা।
→ যদি না থাকে তার জন্য Google pay, Phonepe, Paytm, BHIM ইত্যাদি যে-কোনো একটি UPI-enabled app ডাউনলোড করুন।
→ UPI-এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার স্টেপগুলো ঠিকমতো ফলো করে নিজের UPI ID সেট করুন।
→ সুরক্ষার জন্য আপনাকে একটি UPI PIN সেট করতে হবে যেটা ব্যবহার করে পরবর্তীতে যে-কোনো পেমেন্ট করতে পারবেন।
UPI ID সেট হয়ে গেলে এবার IPO-র জন্য আবেদনের পালা।
→ এবার আপনি কোন্ IPO-র জন্য আবেদন করতে চান সেটা নিশ্চিত করতে হবে আপনাকে। নতুন কোন্ IPO আসতে চলেছে সেই সম্পর্কে আপনি NSE, BSE-র ওয়েবসাইটে বা যে-কোনো সংবাদমাধ্যমে জানতে পারবেন।
এছাড়াও আপনার trading A/c থেকেও আসন্ন IPO সম্পর্কে জানতে পারবেন সেই ব্রোকিং প্ল্যাটফর্মের মাধ্যমে। তবে এখানে জানিয়ে রাখি যখনই IPO-র জন্য আবেদন করবেন অবশ্যই দেখবেন –
- কোম্পানির আর্থিক পরিস্থিতি কেমন।
- কোম্পানিটি যে ইন্ডাস্ট্রির অন্তর্গত সেটির ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা কেমন।
- কটি শেয়ার অফার করা হচ্ছে এবং দাম কী রাখা হয়েছে।
উপরোক্ত রিসার্চগুলি অবশ্যই করুন যে-কোনো IPO বিনিয়োগের আগে।
→ এখন আপনার UPI ID সেট হয়ে গেছে, IPO নির্বাচনও সম্পন্ন। এবার আপনার ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করতে হবে অথবা net banking account লগইন করতে হবে। এখানে জানিয়ে রাখি জনপ্রিয় ব্রোকিং প্ল্যাটফর্মগুলির সবগুলিই IPO আবেদনের সুযোগ দেয়। তাছাড়াও আপনি ব্যাংকের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও আবেদন করতে পারেন।
→ এবার ট্রেডিং বা net banking account-এর IPO সেকশনে যান। এটি এক একটি প্ল্যাটফর্মে এক এক জায়গায় আপনি পাবেন। তবে মোটামুটি ‘Investments’ বা ‘Equity tab-এ এই বিকল্পটি পাওয়া যাবে। আবার কখনও IPO বলেই tab থাকতে পারে।
→ IPO বাছার পর আপনাকে নিজের UPI ID দিতে বলা হবে। যেহেতু পেমেন্টের জন্য এটা খুবই জরুরি তাই যথাযথ UPI ID লিখতে হবে আপনাকে।
→ এরপর আপনাকে নিশ্চিত করতে হবে আপনি কটি lot কিনতে চান। Lot বলতে নির্দিষ্ট সংখ্যক শেয়ারকে বোঝায়। ধরুন একটি কোম্পানির lot size ১০০ আর আপনি ৫টি লটের জন্য আবেদন করলেন, তাহলে আপনি আসলে ৫০০টি শেয়ারের জন্য আবেদন করছেন।
→ এবার আপনাকে bid price নিশ্চিত করতে হবে। আপনি দুভাবে সেটা করতে পারেন। এক, আপনি cut off price বাছতে পারেন। এটা হল কোম্পানি দ্বারা নির্ধারিত final issue price। অথবা দুই, আপনি price band-এর মধ্যে আপনার পর্যন্ত মতো bid price দিতে পারেন। অর্থাৎ price band যদি থাকে ২৫-৩৫ টাকা আপনি এর মাঝে যে-কোনো একটা মূল্য bid price হিসেবে নিশ্চিত করতে পারেন।
→ এরপর IPO আবেদন জমা করার পর আপনাকে আপনার UPI অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে বলা হবে। এই পদক্ষেপটি বেশ গুরুত্বপূর্ণ কারণ এটিই নিশ্চিত করবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে IPO আবেদনের জন্য পর্যাপ্ত ফান্ড ব্লক করতে চান আপনি।
→ এখানে আপনি ‘Pending mandate request’ বলে নোটিফিকেশন পেতে পারেন। আপনি UPI অ্যাপ খুলে বা নোটিফিকেশনে ক্লিক করে সেটি দেখতে পারেন।
→ এই mandate request-এ আপনার IPO আবেদনের বিস্তারিত তথ্য থাকবে যেমন কোন্ কোম্পানি, কত টাকার আবেদন ইত্যাদি। সমস্ত ভালো করে দেখে UPI PIN দিয়ে mandateটি নিশ্চিত করুন। একবার mandate নিশ্চিত হলে আবেদনের জন্য প্রয়োজনীয় টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে, তবে সেই মুহূর্তেই টাকা কেটে যাবে না। টাকা তখনই কাটবে যদি আপনার IPO আবেদন সফল হয়, অর্থাৎ আপনি আপনার alloted শেয়ার পান।
→ এরপর আপনাকে শেয়ার অ্যালটমেন্ট প্রসেসের জন্য অপেক্ষা করতে হবে। মোটামুটি IPO-র subscription বন্ধ হওয়ার পর সপ্তাহখানেক লাগে প্রক্রিয়াটিতে। Allotment-এর স্টেটাস জানতে ব্রোকার প্ল্যাটফর্মে বা registrar website-এ ট্র্যাক করতে পারেন। Registrar website-এ PAN no. অথবা DP ID দিয়ে চেক করতে পারেন শেয়ার আপনার নামে অ্যালট হয়েছে কিনা। যদি অ্যালট হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ব্লক অ্যামাউন্টটি কেটে যাবে ও শেয়ারগুলি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে দেখাবে। যদি অ্যালটমেন্ট না হয় তাহলে ব্লক অ্যামাউন্টটি unblock করা হবে।
আপনি যদি শেয়ারের অ্যালটমেন্ট পান তাহলে আপনাকে এবার লিস্টিং ডে-র জন্য অপেক্ষা করতে হবে। IPO চলাকালীনই সাধারণত লিস্টিং-এর দিন পূর্বনির্ধারণ করা হয়। লিস্টিং হওয়ার পর আপনি নিজের বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী শেয়ারগুলি দীর্ঘমেয়াদে ধরেও রাখতে পারেন বা স্বল্পমেয়াদে রেখে profit বুক করে ট্রেড এক্সিট করতে পারেন।





