buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

অবশেষে শেষ হলো আরবান কোম্পানির IPO মূল্য নির্ধারণ পক্রিয়া; আগামী সপ্তাহে সাবস্ক্রিপশন শুরুর আগে ইস্যুর বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আরবান কোম্পানি (Urban Company) হল একটি ফুল-স্টেক অনলাইন সার্ভিস মার্কেটপ্লেস। যেখানে বিভিন্ন হোম অ্যান্ড বিউটি বিভাগের কোয়ালিটি পরিষেবা এবং সমাধান পাওয়া যায়। এটির পরিষেবা ভারত, সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং সিঙ্গাপুরের ৫১টি শহরে পাওয়া যায়। আরবান সহজেই গ্রাহকদের পরিষেবা অর্ডার করতেও সাহায্য করে। আর তাদের প্রদত্ত পরিষেবা ও সমাধানে তালিকায় রয়েছে ক্লিনিং, পেস্ট কন্ট্রোল, ইলেক্ট্রিসিয়ান, প্লামবার, কারপেন্টার, যন্ত্রপাতি পরিষেবা অ্যান্ড মেরামত, চাহিদা অনুযায়ী হোম-হেল্প এসিসটেন্ট, পেনন্টিং, স্কিনকেয়ার, হেয়ার গ্রুমিং এবং মেসেজ থেরাপি। আর গ্রাহকদের সকল পরিষেবা ট্রেনন্ড এবং ইন্ডিপেনডেন্ট প্রফেসনালদের দ্বারা সরবরাহ করা হয়। 

7 3

এবার শেয়ার বাজারে পা রাখতে চলেছে কোম্পানিটি, তাই প্রাথমিক বাজারে আত্মপ্রকাশ করছে। কোম্পানিটি আসন্ন প্রাথমিক পাবলিক অফার (IPO)-এর জন্য মূল্যসীমা ঘোষণা করেছে। তবে চলুন ইস্যুর মূল্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেওয়া যাক। –

  1. আপনাদের জন্য আরবান কোম্পানির IPO সাবস্ক্রিপশন ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং তা বন্ধ হবে ১২ সেপ্টেম্বর। তবে অ্যাঙ্কর বিনিয়োগকারীরা সেই সুযোগ পাবেন ৯ সেপ্টেম্বর থেকে। 
  1. কোম্পানিটি IPO-এর মাধ্যমে ১,৯০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। যার মধ্যে ৪৭২ কোটি টাকার ফ্রেশ বা নতুন ইস্যু এবং ১,৪২৮ কোটি টাকার অফার ফর সেল (OFS) রয়েছে।
  1. আপনারা IPO-তে ১৪৫টি শেয়ার এবং তার গুনিতক লটের জন্য আবেদন করতে পারবেন। তবে রিটেইল বিনিয়োগকারীদের ১৪,৯৩৫ টাকা কমপক্ষে বিনিয়োগ করতে হবে। 
  1. আরবান কোম্পানি IPO প্রাইস ব্র্যান্ড সেট করেছে, আর তা হল শেয়ার প্রতি ৯৮ টাকা থেকে ১০৩ টাকা
  1. কোম্পানি IPO-এর ৭৫% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১৫% অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং ১০% রিটেইল বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়া সর্বোচ্চ ২.৫ কোটি টাকা পর্যন্ত কোম্পানির যোগ্য কর্মীদের জন্যও সংরক্ষিত রয়েছে।
  1. কোম্পানি পরিকল্পনা করেছে যে তারা ১৯০ কোটি টাকা নতুন টেকনিক্যাল ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচারের জন্য, ৭৫ কোটি টাকা অফিসগুলির লিজ পরিশোধের জন্য, ৯০ কোটির কম মার্কেটিং অ্যাক্টিভিটির জন্য এবং বাকি অর্থ সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করবে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading