Article By – সুনন্দা সেন

আজ (২৪ এপ্রিল, ২০২৬) ভারতীয় শেয়ারবাজারে বড় ধ্বস দেখা গেল। BSE সেনসেক্স প্রায় ৮৫০ পয়েন্ট হ্রাস পেয়েছে এবং নিফটি ৫০ ২৪,২০০-এর নীচে লেনদেন করতে দেখা গেছে। সমগ্র মার্কেট জুড়ে এতটাই তীব্র ছিল যে অধিকাংশ সেক্টরেই পতন লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই পতনের পেছনে একাধিক বড় কারণ কাজ করছে। আর সেগুলি হল –
- প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া বড় ধাক্কা দিয়েছে। পশ্চিম এশিয়ার উত্তেজনা বাড়ার ফলে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। ভারত যেহেতু একটি বড় তেল আমদানিকারক দেশ, তাই তেলের দাম বাড়লে দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়ে। এতে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরী হয় এবং কোম্পানিগুলির খরচও বেড়ে যায়।
- দ্বিতীয়ত, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FII-রা টানা বিক্রি চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক কয়েক দিনে হাজার হাজার কোটি টাকার শেয়ার তারা বিক্রি করেছেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন তারা, যার ফলে ভারতীয় বাজারে চাপ বাড়ছে। বড় বড় ব্লুচিপ শেয়ার, বিশেষ করে ব্যাংকিং ও IT খাতের প্রভাব বেশি পড়েছে।
- তৃতীয়ত, ভারতীয় মুদ্রা রুপির দুর্বলতা বাজারকে আরও চাপের মুখে ফেলেছে। ডলারের তুলনায় রুপি দুর্বল হয়ে পড়ায় বিদেশী বিনিয়োগ কমে যায় এবং আমদানি খরচ বেড়ে যায়, সাথে যুক্ত হয়েছে বৈশ্বিক বাজারের নেতিবাচক সংকেত। আমেরিকা ও এশিয়ার শেয়ারবাজারেও পতন দখা গেছে, যা ভারতীয় বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
IT খাতেও কিছুটা চাপ দেখা গেছে। বিশেষ করে বড় IT সংস্থাগুলির ভবিষ্যৎ আয়ের পূর্বাভাস প্রত্যাশার তুলনায় দুর্বল হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমেছে।




