Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ শুক্রবার (১৩ জুন) ভারতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)- এ এটি প্রথমবারের মতো প্রতি ১০ গ্রামে ১ লক্ষ টাকা ছাড়িয়েছে। দুর্বল রুপির দাম, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং নিরাপদ আশ্রয়স্থল সম্পদের জন্য বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির মধ্যে বেড়েছে। প্রাথমিক লেনদেনে দেশীয় সোনার ফিউচারের দাম ২% বেড়ে প্রতি ১০ গ্রামে ১,০০,৪০৩ টাকায় পৌঁছেছে। এই উচ্চ মাইলফলক দেশীয় মুদ্রার দুর্বলতা এবং বিদেশী বাজারে শক্তিশালী ইঙ্গিত উভয়ই প্রতিফলিত করে।
সোনার এই মাইল ফলক স্পর্শের পেছনে রয়েছে একাধিক কারণ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
- মধ্যপ্রাচ্যের উদ্বেগের কারণে বানিজ্য থেকে মনযোগ সরে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ বিকল্প খুঁজছেন। এমন সময় সোনা হয়ে উঠেছে বিশ্বস্ত, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে।
- সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক তথ্যে শ্রমবাজার শিথিল হওয়া এবং মুদ্রাস্ফীতি কমে যাওয়ার লক্ষণ দেখা গেছে। সাপ্তাহিক বেকারত্বের দাবি আট মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে এবং উৎপাদক মূল্য সূচক মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। এই কারণগুলি ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার কমানোর প্রত্যাশাকে আরও জোরদার করেছে। যার বিপরীতে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে।
- ইরানে ইসরায়েল বিমান হামলা চালানোর পর উত্তেজনা আরও বেড়ে যায়, যার ফলে প্রতিশোধের আশঙ্কা তৈরি হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ইসরায়েল জরুরি ঘোষণা করেছে। অন্যদিকে আমেরিকা এই অঞ্চলের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করছে। অর্থাৎ ইসরায়েল-ইরান উত্তেজনা বৃদ্ধির মধ্যে সোনা ও রূপার দাম তীব্রভাবে বেড়েছে।
- ভারতীয় রুপির মূল্য হ্রাসের কারণে আমদানি করা সোনার দাম আরও বেড়েছে। যার ফলে দেশীয় বাজারে দাম আরও বাড়িয়ে দিয়েছে।
চলুন তবে বিনিয়োগের আগে দেখে নিন আজকে দেশের শীর্ষ শহরগুলিতে সোনার দাম বেড়ে কোথায় দাঁড়িয়েছে সেই বিষয়:
| শহরের নাম | ২২ ক্যারেট সোনার দাম | ২৪ ক্যারেট সোনার দাম |
| দিল্লি | ৯১,৬৭৬ টাকা | ১,০০,০১০ টাকা |
| মুম্বাই | ৯১,৮৪১ টাকা | ১,০০,১৯০ টাকা |
| কলকাতা | ৯১,৭১৩ টাকা | ১,০০,০৫০ টাকা |
| চেন্নাই | ৯২,১০৭ টাকা | ১,০০,৪৮০ টাকা |
| ব্যাঙ্গালোর | ৯১,৯১৪ টাকা | ১,০০,২৭০ টাকা |




