Article By – সুনন্দা সেন

টেক ডেটা ও AI সলিউশন প্রদানকারী ফ্যাকটাল অ্যানালিটিকস ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসের ইউনিয়ন বাজেটের পরেই প্রায় ৪,৯০০ কোটি টাকা (প্রায় ৫৬০ মিলিয়ন ডলার) মূল্যের প্রাথমিক পাবলিক অফার (IPO) লঞ্চ করার পরিকল্পনা করছে। যা দেশীয় প্রাইমারি মার্কেটের একটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জানা যাচ্ছে যে এই IPO-তে ১,২৭৯.৩ কোটি টাকার নতুন শেয়ারের ইস্যু এবং ৩,৬২০.৭ কোটি টাকার অফার ফর সেল বা OFS অন্তর্ভুক্ত থাকবে। যার মাধ্যমে কোম্পানি এবং প্রধান বিনিয়োগকারী TPG ক্যাপিটা তাদের কিছু শেয়ার বিক্রি করবে। আর বিশেষজ্ঞদের মতে, এই IPO ইন্ডিয়েন প্রথম পিউর-প্লে AI কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হতে পারে।
এছাড়া IPO-এ থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করে ফ্র্যাকটাল্পের মার্কিন সহকারী কোম্পানির ঋণ পরিশোধ, গবেষণা ও উন্নয়ন (R&D) বিক্রয় ও বিপণন, সম্প্রসারণ, নতুন অফিস স্থাপন এবং স্ট্যাটেজিক অর্জনের ক্ষেত্রে বিনিয়োগের সীদ্ধান্ত; বিশেষজ্ঞদের মতে স্টার্টআপ ও AI-খাতের ভবিষ্যৎ বিনিয়োগে প্রভাব ফেলতে পারে। এছাড়া ফ্র্যাকটালের IPO ২০২৬ সালের বাজারে বড় প্রযুক্তি লিস্টিং গুলোর একটি হিসেবেও বিবেচিত হচ্ছে এবং এটি অমাগি মিডিয়া ল্যাবস (Amagi Media Labs)- এর পরে বছরের দ্বিতীয় বড় প্রযুক্তি শেয়ার।
যা ভারতীয় স্টক মার্কেটে প্রযুক্তি কোম্পানিগুলোর IPO-তে বিনিয়োগকারীদের আকর্ষণের মাত্রা পরীক্ষিত করার অংশ হিসাবেও দেখা হচ্ছে। ফ্র্যাকটাল অ্যানালিটিকস ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এন্টারপ্রাইজ-স্তরের কাস্টম AI ও ডেটা অ্যানালিটিক্স সলিউশন প্রদান করে থাকে। কোম্পানির রেভেন্যু ও লাভ গত বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রেভেন্যু ছিল প্রায় ২,৮১৬ কোটি টাকা এবং নিট মুনাফা ২২০.৬ কোটি টাকা, যা মাত্র বছরের আগের লোকসানের বিপরীতে উন্নতি নির্দেশ করে।




