ভারতের Mutual fund- এর জন্য Kyc (Know Your Customer) বিনিয়োগকারীদের তাদের পরিচয় এবং ঠিকানা যাচাই করার একটি বাধ্যতা মূলক প্রক্রিয়া। যা SEBI নিয়ন্ত্রিত একটি আইনি প্রক্রিয়া। এর মাধ্যমে বৈধ আর্থিক লেনদেন নিশ্চিত হয় এবং মানি লন্ডারিংয়ের মতো জালিয়াতি রোধ করা যায়। Kyc প্রক্রিয়া একটি এককালীন কার্যকলাপ। আর একপ্রকার প্রক্রিয়াটি সম্পূর্ন হয়ে গেলে, বিনিয়োগকারীরা ভারতের বিভিন্ন ফান্ড হাউস জুড়ে যেকোনো Mutual Fund– এ বিনিয়োগ করার সুযোগ পাবেন।তাই Mutual Fund- এ বিনিয়োগকারীদের kyc করা আবশ্যিক ও প্রয়োজনীয়। গত ২৪ এপ্রিল অনুযায়ী ভারতে ৭৩% kyc verified, ১৫% kyc registreted এবং ১২% on hold রয়েছে।
Mutual Fund- এর kyc চারটি বিভাগ রয়েছে। যেগুলি হল :-
- Kyc Verified : এর অর্থ হল বিনিয়োগকারীদের আধার এবং প্যান কার্ডের মাধ্যমে kyc সম্পন্ন হয়ে গেছে। শুধু তাই নয় এক্ষেত্রে মোবাইল নম্বর এবং email যাচাই করাও হয়ে গেছে। আর আপনি kyc verified থাকলে যেকোনো ফান্ড হাউসের যে কোনো স্কিমে বিনিয়োগ করার সুযোগ পাওয়া যায়।
- Kyc Registered : এক্ষেত্রে বিনিয়োগকারীদের আধার কার্ড ব্যবহার করা হয় না। শুধুমাত্র মোবাইল নম্বর ও email যাচাই করা হয়ে থাকে। এক্ষেত্রে শুধুমাত্র সেই ফান্ড হাউসের নির্দিষ্ঠ স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা, যাতে তিনি আগেও করেছেন।

- Kyc on hold :- আপনার kyc on hold- এ থাকে তবে বুঝে নিতে হবে যে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করানো নেই। আর আবেদন পত্রে দেওয়া email এবং ফোন নাম্বারও ভুল। এমন অবস্থায় বিনিয়োগকারীরা কোনো Mutual fund– এর স্কিমে বিনিয়োগ করতে পারেন না।
- Kyc Rejected : একজন Mutual fund- এ বিনিয়োগকারীর kyc স্ট্যাটাস টানা ১০-১৫ দিন kyc hold- এ থাকলে তা অটোম্যাটিক ভাবে Kyc Rejected- এ পড়ে যায়, আর এমন হলে আপনি Mutual fund- এ কোন দিন লেনদেন করতে পারবেন না।
Kyc প্রক্রিয়া সম্পূর্ণ না হলে, অর্থাৎ যে সকল Mutual fund বিনিয়োগী kyc করাননি তাদের পোর্টফোলিও নির্দিষ্ট সময়ে ফ্রিজ করে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে সকল বিনিয়োগকারী বারবার একই ভুল করেন তাদের Mutual fund- এ বিনিয়োগ করতে দেওয়া হয় না। তবে এক্ষেত্রে সরকার স্কিম বেশি সহজ। কারণ ভারতীয় সরকারি স্কিমে kyc করানো না হলে অ্যাকাউন্টের লেনদেন বন্ধ হয়ে যায় তবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে আবার লেনদেন শুরু করা যায়। অবশ্য সরকারি স্কিমের ক্ষেত্রে নির্দিষ্ট বিনিয়োগের জন্য পৃথক kyc করতে হয়। আর প্রত্যেক স্কিমের ক্ষেত্রে প্রক্রিয়াটি আলাদা আলাদা। তাই Central Government Schemes- এ বিনিয়োগের বিষয় চিন্তা করে থাকলে স্কিমগুলির বিষয় চিন্তা করে থাকলে স্কিমগুলির বিষয় বিস্তারিত জানুন।




